শেরপুরের নকলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়া ছেলেকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে আব্দুর রহমান পচন (৫৫) নামে এক বাবার মৃত্যু হয়েছে। ৫ মে রবিবার উপজেলার পাঠাকাটা ইউনিয়নের পিপড়ি এলাকায় ওই ঘটনা ঘটে। আব্দুর রহমান পচন ওই গ্রামের মৃত জনাব আলীর ছেলে।

জানা গেছে, রবিবার আব্দুর রহমান পচনের ছেলে চার্জে দেওয়া অটোরিকশা চার্জ থেকে খুলতে গেলে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে। পরে সোহেলকে গুরুতর অবস্থায় বিদ্যুৎস্পৃষ্ট থেকে ছুটিয়ে হাসপাতালে নেওয়ার জন্য বাবা পচন ওই অটোরিকশাটিই নিতে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।
পরে ছেলে সোহেলকে উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে শেরপুর জেলা সদর হাসপাতালে প্রেরণ করেন। পরে সেখানে তাকে চিকিৎসা শেষে বাড়িতে পাঠানো হয়।

এদিকে ছেলেকে বাঁচাতে বাবার লাশ হওয়ার ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।




