ads

রবিবার , ২৮ এপ্রিল ২০২৪ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ময়মনসিংহে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা

নজরুল ইসলাম, স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ
এপ্রিল ২৮, ২০২৪ ৮:১৭ অপরাহ্ণ

‘স্মার্ট শিক্ষা স্মার্ট দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’ এই স্লোগানে ময়মনসিংহে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে রবিবার সকালে ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট মাঠে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়েছে। র‌্যালির উদ্বোধন করেন জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী। র‌্যালিটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পলিটেকনিক ইনস্টিটিউট প্রাঙ্গনে এসে শেষ হয়।

Shamol Bangla Ads

এর আগে ইনস্টিটিউটের অধ্যক্ষ শওকত হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন কারিগরি শিক্ষা অধিদপ্তরের বিভাগীয় পরিচালক সুলতানা রাজিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক মাহফুজুল আলম মাসুম, ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অমিত রায়, কারিগরি শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ সিরাজুল ইসলাম, সুশীল সমাজের প্রতিনিধি ফারুক খান পাঠান প্রমুখ।

অনুষ্ঠানে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ময়মনসিংহ ও জামালপুর জেলার ৬টি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

Shamol Bangla Ads

জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে শিক্ষার্থীদের কারিগরি সুশিক্ষায় শিক্ষিত হয়ে দক্ষ জনশক্তিতে পরিণত হলেই বঙ্গবন্ধুর সোনার বাংলার স্বপ্ন পূরণ হবে। তিনি বলেন, আগামীর স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে যুগোপযোগী পরিকল্পনা গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে দেশকে এগিয়ে যেতে হলে কারিগরি শিক্ষার কোন বিকল্প নেই। তাই শিক্ষার্থীদের অভিজ্ঞ ও দক্ষ স্মার্ট জনশক্তি গড়ে তোলতে হবে এবং বাংলাদেশকে উন্নত দেশে পরিণত করতে হলে ভবিষ্যৎ প্রজন্মের উদ্ভাবনী শক্তির বিকাশে জ্ঞান-বিজ্ঞান ও প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার প্রয়োজন।

Need Ads
error: কপি হবে না!