ads

রবিবার , ৩১ মার্চ ২০২৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে এ্যাডভোকেট ওয়াসিম উদ্দিন চৌধুরীর ইন্তেকাল

খবর টি পড়েছেন : ৪৬৬
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শেরপুর জেলা আইনজীবী সমিতির সিনিয়র সদস্য ও সাবেক এপিপি এ্যাডভোকেট ওয়াসিম উদ্দিন আহমেদ চৌধুরী (৮৪) আর নেই। তিনি ৩০ মার্চ শনিবার বিকেল ৫টায় শহরের মাধবপুরস্থ বাসায় বার্ধক্যজনিত কারণে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি……রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, আমেরিকা প্রবাসী এক ছেলে, এক মেয়েসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তিনি বিএনপির রাজনীতির সাথে জড়িত ছিলেন।

Shamol Bangla Ads

রবিবার সকাল ১১টায় শহরের তেরাবাজার জামিয়া সিদ্দিকিয়া মাদ্রাসা মাঠে নামাজে জানাজা শেষে মরহুমের লাশ চাপাতলীস্থ পৌর কবরস্থানে দাফন করা হয়।

পরে দুপুর সাড়ে ১২টায় জেলা ও দায়রা জজ মুহাম্মদ তৌফিক আজিজের সভাপতিত্বে তার এজলাস কক্ষে ফুল কোর্ট ডেথ রেভারেন্স অনুষ্ঠিত হয়। এতে জেলা বিচার বিভাগের সকল পর্যায়ের বিচারকগণ ও আইনজীবীরা অংশ নেন। এদিন আইনজীবীরা পূর্ণদিবস কর্মবিরতি পালন করেন।

Shamol Bangla Ads

এদিকে এ্যাডভোকেট ওয়াসিম উদ্দিন আহমেদ চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি মাহমুদুল হক রুবেল, জেলা আইনজীবী সমিতির সভাপতি এমকে মুরাদুজ্জামান ও প্রেসক্লাব সভাপতি এ্যাডভোকেট রফিকুল ইসলাম আধার।

Need Ads
পূর্ববর্তী সংবাদ তারাকান্দায় সড়ক দুর্ঘটনায় শেরপুরের ভাই-বোন নিহত, মা–বাবাসহ আহত… পরবর্তী সংবাদ শেরপুরে আমেরিকা প্রবাসীর লাশ উদ্ধার, সাবেক ইউপি চেয়ারম্যানসহ…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads