ads

রবিবার , ৩১ মার্চ ২০২৪ | ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে আমেরিকা প্রবাসীর লাশ উদ্ধার, সাবেক ইউপি চেয়ারম্যানসহ আটক ৪

স্টাফ রিপোর্টার
মার্চ ৩১, ২০২৪ ৩:৩৩ অপরাহ্ণ

শেরপুরের প্রত্যন্ত চর এলাকা থেকে আব্দুল হালিম জীবন (৪৮) নামে এক আমেরিকা প্রবাসীর লাশ উদ্ধার করেছে পুলিশ। ৩১ মার্চ রবিবার ভোররাতে সদর উপজেলার চরপক্ষীমারী ইউনিয়নের চুনিয়ারচর এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। জীবন শেরপুর শহরের মধ্য নওহাটা এলাকার সাইদুর রহমান সুরুজ মাস্টারের ছেলে। ওই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য চরপক্ষীমারী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. আব্দুর রউফসহ ৪ জনকে আটক করা হয়েছে। অভিযোগ রয়েছে, তারা সংঘবদ্ধ একটি অপরাধী চক্রের সদস্য।

Shamol Bangla Ads

জানা গেছে, আব্দুল হালিম জীবন প্রায় ১৫/১৬ বছর আগে ডিভি লটারিতে নাগরিকত্ব পেয়ে আমেরিকা যান। পরে বিয়ে করে স্ত্রীকেও আমেরিকা নিয়ে যান। গত বছর দুয়েক আগে তিনি শেরপুরে এসে আর আমেরিকা ফেরত যাননি। সম্প্রতি তিনি শেরপুর শহরের চাপাতলী এলাকায় আতিয়া আক্তার নামে এক নারীকে দ্বিতীয় বিয়ে করেন।

নিহতের স্ত্রী আতিয়া আক্তার জানান, শনিবার দুপুর দুইটার দিকে চরপক্ষীমারী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুর রউফসহ কয়েকজন জীবনকে ডেকে নিয়ে যান। এরপর তিনি আর বাড়ি ফিরে আসেননি। ভোররাতে চুনিয়ারচর এলাকা থেকে তার রক্তাক্ত লাশ উদ্ধারের খবর পাই। এই আব্দুর রউফ আমার স্বামীকে ডেকে নিয়ে বিভিন্ন মামলা-মোকদ্দমা ও ঝামেলায় জড়িয়েছে। হাতিয়ে নিয়েছে অনেক টাকা-পয়সা। এ নিয়ে দ্বন্দ্বের জের ধরেই রউফসহ তার চক্রের লোকজন জীবনকে পরিকল্পিতভাবে হত্যা করেছে।

Shamol Bangla Ads

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. এমদাদুল হক লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে জানান, ওই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য কয়েকজনকে আটক করা হয়েছে। ঘটনার বিষয়ে মামলার প্রস্তুতি ও তদন্ত চলছে।

Need Ads
error: কপি হবে না!