ads

রবিবার , ৩১ মার্চ ২০২৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

তারাকান্দায় সড়ক দুর্ঘটনায় শেরপুরের ভাই-বোন নিহত, মা–বাবাসহ আহত ৩

খবর টি পড়েছেন : ১,৪৯৪
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

ময়মনসিংহের তারাকান্দা উপজেলার দক্ষিণ বাজারে বাসের চাপায় মাইক্রোবাসের আরোহী দুই ভাইবোন নিহত হয়েছে। দুর্ঘটনায় তাদের বাবা ও মাসহ আহত হয়েছেন আরও ৩ জন। ৩১ মার্চ রবিবার সকাল ৮টার দিকে ওই দুর্ঘটনা ঘটে।

Shamol Bangla Ads

নিহতরা হচ্ছে দুই বছরের শিশু আনাছ আহনাফ ও তার বোন এসএসসি পরীক্ষার্থী মাশুরা নোকাদ্দেস তানাজ (১৬)। তাদের বাড়ি শেরপুরের শ্রীবরদী উপজেলার চরশিমুলচূড়া গ্রামে।

তারা শেরপুর শহরের নওহাটা এলাকায় বাসা করে থাকতো। আর নিহত তানাজ শেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষা দিয়েছিল। এদিকে দুর্ঘটনায় দুই ভাইবোন নিহতের খবরে নওহাটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Shamol Bangla Ads

জানা যায়, কুয়েত প্রবাসী ভাই সোহাবুর রহমান বাপ্পীকে ঢাকা বিমানবন্দর থেকে আনতে রবিবার ভোরে ঢাকা যাচ্ছিল বোন মনিরা বেগম, মনিরার স্বামী মোকাদ্দেসুর রহমান তোরাব, তাদের সন্তান তানাজ, আনাছসহ পরিবারের অন্যান্য সদস্যরা। পথিমধ্যে ময়মনসিংহের তারাকান্দা উপজেলার ফিলিং স্টেশনের সামনে মিথুন সুপার নামে একটি বাসের সাথে সংর্ঘষ হলে ঘটনাস্থলেই মারা যায় এসএসসি পরীক্ষার্থী তানাজ ও শিশু আনাছ। আহত হয় তাদের বাবা-মাসহ ৩ জন।

তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওয়াজেদ আলী দুর্ঘটনায় দুজনের মৃত্যুর খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, মাইক্রোবাসে করে পরিবারটি শেরপুর থেকে ঢাকা যাওয়ার পথে তারাকান্দা দক্ষিণ বাজারে দুর্ঘটনায় পড়ে। সেখানে বাসের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষ হলে ঘটনাস্থলে দুজন মারা যায়। আহত বাবা ও মাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঝিনাইগাতীতে কোচদের জায়গা দখল করে দোকান নির্মাণের অভিযোগ পরবর্তী সংবাদ শেরপুরে এ্যাডভোকেট ওয়াসিম উদ্দিন চৌধুরীর ইন্তেকাল

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads