ads

মঙ্গলবার , ১৯ মার্চ ২০২৪ | ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে সাংবাদিক এসকে ছাত্তারের সহধর্মিনীর ইন্তেকাল

খোরশেদ আলম, ঝিনাইগাতী
মার্চ ১৯, ২০২৪ ৮:০১ অপরাহ্ণ

দৈনিক ইনকিলাব পত্রিকার স্টাফ রিপোর্টার, শেরপুরের ঝিনাইগাতীর সিনিয়র সাংবাদিক এসকে সাত্তারের সহধর্মিনী হীরা সাত্তার (৪৮) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি……রাজিউন)। ১৮ মার্চ সোমবার রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তিনি স্বামী, দুই ছেলে ও ১ মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।

Shamol Bangla Ads

জানা যায়, হীরা সাত্তার দীর্ঘদিন ধরে দূরারোগ্য ব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। তিনি ভারতের কলকাতার এ্যাপোলো হাসপাতালে চিকিৎসা নিয়ে দেশে ফেরার পথে গত ১৫ মার্চ নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে ব্রেইন স্ট্রোক করেন। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মঙ্গলবার বিকেলে ঝিনাইগাতী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমার নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। জানাজায় ঝিনাইগাতী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আমিনুল ইসলাম বাদশা, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু তাহের, শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আদিল মাহমুদ উজ্জলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকগণসহ বিপুল সংখ্যক মুসল্লী অংশ নেন।

Shamol Bangla Ads

এদিকে শেরপুর প্রেসক্লাবের সাবেক সদস্য সিনিয়র সাংবাদিক এসকে সাত্তারের স্ত্রীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের সংসদ সদস্য এডিএম শহিদুল ইসলাম, সাবেক সংসদ সদস্য, জেলা বিএনপি’র সভাপতি মাহমুদুল হক রুবেল, ঝিনাইগাতী উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম, শেরপুর প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম আধারসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

Need Ads
error: কপি হবে না!