ads

রবিবার , ১৮ ফেব্রুয়ারি ২০২৪ | ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আমাদের মূল দায়িত্ব দেশের সার্বভৌমত্ব রক্ষা করা : সেনাপ্রধান

শ্যামলবাংলা ডেস্ক
ফেব্রুয়ারি ১৮, ২০২৪ ৮:২৯ অপরাহ্ণ

সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ বলেছেন, সেনাবাহিনীর মূল দায়িত্ব হলো দেশের সার্বভৌমত্ব রক্ষা করা। এর বাইরেও সেনাবাহিনী অনেক উন্নয়নমূলক কাজ করে আসছে। ১৮ ফেব্রুয়ারি রবিবার দুপুরে কক্সবাজারের রামু সেনানিবাসে সেনাপ্রধান এসব কথা বলেন।

Shamol Bangla Ads

তিনি বলেন, ইন এইড টু সিভিল পাওয়ারের আওতায় বিভিন্ন দুর্যোগ মোকাবেলায়ও আমরা কাজ করে থাকি। দীর্ঘদিন ধরে আমরা জাতিসংঘে এক নম্বর শান্তিরক্ষী পাঠানো দেশ হিসেবে কাজ করছি।

তিনি ১০ পদাতিক ডিভিশন ও কক্সবাজার এরিয়া পরিদর্শন করেন। পরিদর্শনকালে প্রথমে সকালে তিনি কক্সবাজারে আর্মি ওয়েলফেয়ার ট্রাস্ট রেস্টহাউস ‘জলতরঙ্গ’র বর্ধিতাংশ প্রকল্প উদ্বোধন করেন। এরপর দুপুরে সেনাপ্রধান রামু সেনানিবাসে সেনা পরিবার কল্যাণ সমিতি ও সৈনিক ক্লাব কমপ্লেক্স উদ্বোধন করেন। এ ছাড়া তিনি ‘বে ওয়াচ প্রকল্প’ কাজের অগ্রগতি পরিদর্শন করেন এবং সেখানে গাছের চারা রোপণ করেন।

Shamol Bangla Ads

এ সময় সেনা সদরের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা ছাড়াও জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ১০ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার কক্সবাজার এরিয়াসহ ঊর্ধ্বতন সেনা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Need Ads
error: কপি হবে না!