ads

রবিবার , ১৮ ফেব্রুয়ারি ২০২৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

অতিরিক্ত মহাপরিদর্শক হলেন পুলিশের ১৪ কর্মকর্তা

খবর টি পড়েছেন : ৪৫০
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক পদে ১৪ কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়েছে। এদের মধ্যে ৪ কর্মকর্তাকে নিয়মিত পদোন্নতি এবং ১০ কর্মকর্তাকে সুপার নিউমারারিতে পদোন্নতি দেওয়া হয়েছে।১৮ ফেব্রুয়ারি রবিবার রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মাহবুবুর রহমান শেখ স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে ওই তথ্য জানানো হয়।

Shamol Bangla Ads

প্রজ্ঞাপনে বলা হয়, নিয়মিত পদোন্নতির অংশ হিসেবে উপমহাপরিদর্শক থেকে অতিরিক্ত মহাপরিদর্শক হয়েছেন চারজন। এসব কর্মকর্তারা হলেন- পুলিশ সদর দপ্তরের খন্দকার লুৎফুর কবির ও তওফিক মাহমুদ চৌধুরী, এটিইউয়ের আব্দুল আলীম মাহমুদ এবং হাইওয়ে পুলিশের মাসুদুর রহমান ভূঁইয়া।

এছাড়া সুপার নিউমারারিতে পদোন্নতি প্রাপ্তরা হলেন- পুলিশ টেলিকমের এ কে এম শহিদুর রহমান ও বশির আহম্মদ, পুলিশ ট্রেনিং ড্রাইভিং স্কুলের মইনুল ইসলাম, স্পেশাল সিকিউরিটি অ্যান্ড প্রটেকশন ব্যাটেলিয়নের গোলাম কিবরিয়া, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার কৃষ্ণ পদ রায়, সিআইডির কুসুম দেওয়ান, পুলিশ সদর দপ্তরের আনোয়ার হোসেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশের এ কে এম হাফিজ আক্তার ও ড. খঃ মহিদ উদ্দিন এবং রংপুর রেঞ্জের আব্দুল বাতেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ আমাদের মূল দায়িত্ব দেশের সার্বভৌমত্ব রক্ষা করা :… পরবর্তী সংবাদ সংরক্ষিত নারী আসনের সব প্রার্থীর মনোনয়ন বৈধ :…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads