ads

মঙ্গলবার , ৬ ফেব্রুয়ারি ২০২৪ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতী ক্ষুদ্র বণিক সমবায় সমিতির নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ

খোরশেদ আলম, ঝিনাইগাতী - ফটো কার্ড
ফেব্রুয়ারি ৬, ২০২৪ ৬:০৫ অপরাহ্ণ

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সর্ববৃহৎ ব্যবসায়ী সংগঠন ক্ষুদ্র বণিক সমবায় সমিতি লিমিটেডের নবাগত কমিটিআ দায়িত্ব গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। ৬ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকেলে সমিতির অস্থায়ী কার্যালয়ে ওই দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Shamol Bangla Ads

সমিতির সাবেক সভাপতি আলহাজ্ব মো. মোখলেছুর রহমান খানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ফারুক আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. আবু তাহের, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. গোলাম মোস্তফা, বণিক সমিতির সাবেক সভাপতি শামছুদোহা বাচ্চু, সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সেজু, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. শাহ আলম, সাবেক ইউপি চেয়ারম্যান মোফাজ্জল হোসেন চাঁন, ধান ব্যবসায়ী আলহাজ্ব মো. লুৎফর রহমান, কীটনাশক ব্যবসায়ী মো. আব্দুল হাই, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক জহুরুল হক মিলন প্রমুখ।

উল্লেখ্য, গত ২৭ জানুয়ারি ঝিনাইগাতী ক্ষুদ্র বণিক সমবায় সমিতির ব্যবস্থাপনা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে সভাপতি পদে আলহাজ্ব মো. মোখলেছুর রহমান খান, সাধারণ সম্পাদক পদে আসাদুজ্জামান আতা (বিনা প্রতিদ্বন্ধিতায়), যুগ্ম সাধারণ সম্পাদক পদে হানিফ উদ্দিন, সহ-সভাপতি পদে কামরুল হাসান কামরান, কোষাধ্যক্ষ পদে জাহিদুল হক মনির, সদস্য পদে মনির আহম্মেদ, নাজমুল হক সম্রাট, লিটন শেখ, আবুল কালাম কালা বিজয়ী হন।

Shamol Bangla Ads

সভায় নবনির্বাচিত কমিটির সভাপতি, সহ-সভাপতি ও কোষাধ্যক্ষসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। ওই কমিটি আগামী ৩ বছর দায়িত্ব পালন করবেন।

আলোচনা সভা শেষে অত্র সংগঠনের আগামীদিনে ব্যবসায়ীদের মঙ্গল কামনা করে নবাগত কমিটির নিকট আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার হস্তান্তর করা হয়। ওইসময় বাজারের বিভিন্ন ব্যবসায়ী, সাবেক ও বর্তমান কমিটির নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads