ads

মঙ্গলবার , ৬ ফেব্রুয়ারি ২০২৪ | ১৬ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে অভিযোগের এক মাসেও উদ্ধার হয়নি চুরি যাওয়া গরু

খোরশেদ আলম, ঝিনাইগাতী - ফটো কার্ড
ফেব্রুয়ারি ৬, ২০২৪ ৩:৫৯ অপরাহ্ণ

শেরপুরের ঝিনাইগাতীতে ঘটনার এক মাস পেরিয়ে গেলেও চুরি যাওয়া ৩টি গরু উদ্ধার হয়নি। এ নিয়ে হতাশায় ভুগছেন গরুর মালিক ইলিয়াস উদ্দিন। ইলিয়াস উদ্দিন শেরপুর সদর উপজেলার নৌহাটা মহল্লার সিরাজুল হকের ছেলে। ঝিনাইগাতী উপজেলার মালিঝিকান্দা ইউনিয়নের বানিয়াপাড়া গ্রামে গরু চুরির ঘটনাটি ঘটে। ঘটনার পর ঝিনাইগাতী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়।

Shamol Bangla Ads

অভিযোগ সূত্রে জানা গেছে, ইলিয়াস উদ্দিন মালিঝিকান্দা ইউনিয়নের কালিবাড়ি বানিয়াপাড়া এলাকায় একটি ইটভাটা স্থাপন করে দীর্ঘ দিন ধরে ব্যবসা পরিচালনা করে আসছেন। পাশাপাশি তিনি এ ইটভাটায় উন্নতজাতের ৩টি গাভী লালন-পালন করছেন। ইলিয়াস উদ্দিন জানান, তিনি ব্যক্তিগত কাজে এলাকার বাইরে অবস্থান করায় গত ৬ জানুয়ারি শনিবার ইটভাটার পাশে বেঁধে রাখা ৩টি গরু ইটভাটার কাজের লোক রফিকুল ইসলাম চুরি করে নিয়ে যায়। রফিকুল ইসলাম ভাটার পাশেই বানিয়াপাড়া গ্রামের সাহাজ উদ্দিনের ছেলে। চুরি যাওয়া গরু ৩টির মূল্য প্রায় ৫ লাখ টাকা হবে বলে গরুর মালিক ইলিয়াস উদ্দিন জানান। ওই ঘটনায় ইলিয়াস উদ্দিন বাদী হয়ে ঝিনাইগাতী থানায় একটি অভিযোগ দায়ের করেন। কিন্তু গত ১ মাসেও ইলিয়াস উদ্দিনের গরু উদ্ধার হয়নি।

অন্যদিকে ঘটনার বিষয়ে রফিকুল ইসলামের দাবি, আমি গরু চুরি করে আনিনি। আমি তার কাছে টাকা পাই। আমার টাকা না দেয়ায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও স্থানীয় ইউপি সদস্যের অনুমতি নিয়ে ৩টি গরু নিয়ে এসেছি।

Shamol Bangla Ads

এ ব্যাপারে সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) দিদারুল ইসলাম বলেন, পাওনা টাকার ঘটনার জের ধরেই গরুগুলো নেওয়া হয়েছে। তবে তা ঠিক হয়নি। বিষয়টি তিনি দেখবেন বলেও জানান।

Need Ads