ads

মঙ্গলবার , ৬ ফেব্রুয়ারি ২০২৪ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে সোলার স্ট্রিট লাইট স্থাপন কর্মসূচি’র উদ্বোধন

খোরশেদ আলম, ঝিনাইগাতী - ফটো কার্ড
ফেব্রুয়ারি ৬, ২০২৪ ৩:০৭ অপরাহ্ণ

শেরপুরের ঝিনাইগাতীতে সোলার স্ট্রিট লাইট স্থাপন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। ৫ ফেব্রুয়ারি সোমবার বিকেলে উপজেলা পরিষদ পুকুরপাড়ে সোলার স্ট্রিট লাইট স্থাপন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন।

Shamol Bangla Ads

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মাহমুদ ভুইয়া’র সভাপতিত্বে উদ্বোধনকালে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী শুভ বসাক, জাইকা প্রকল্পের ইউডিএফ (ইউজিডিপি) উপজেলা ব্যবস্থাপক শাহিনা আকতার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোস্তফা কামাল, ঝিনাইগাতী সদর ইউনিয়নের চেয়ারম্যান শাহাদৎ হোসেন, নলকুড়া ইউনিয়নের চেয়ারম্যান মো. রুকুনুজ্জামান, হাতিবান্দা ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

Shamol Bangla Ads

জানা গেছে, উপজেলা পরিচালনা ও উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলার বিভিন্ন জন গুরুত্বপূর্ণ স্থান হাট-বাজারে এসব সোলার স্ট্রিট লাইট স্থাপন কর্মসূচি হাতে নেয় জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেটিভ এজেন্সি (জাইকা)। ২০২৩-২০২৪ অর্থ বছরে সরকার ও জাইকার অর্থায়নে এ প্রকল্পের কাজ বাস্তবায়ন করা হয়। উপজেলা পরিষদ ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে উপজেলার ৭টি ইউনিয়নে বিভিন্ন হাট-বাজার ও জনগুরুত্বপূর্ণ স্থানে ৬২টি সোলার স্ট্রিট লাইট স্থাপন করা হয়। ২২ লাখ ৩৪ হাজার ৬৩৬ টাকা ব্যয়ে সোলার স্টিট্র লাইটগুলো স্থাপন করা হয়।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads