ads

সোমবার , ৫ ফেব্রুয়ারি ২০২৪ | ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় ভ্রাম্যমাণ আদালতে ভুয়া চিকিৎসককে ৫০ হাজার টাকা জরিমানা

জাহাঙ্গীর হোসেন, নকলা
ফেব্রুয়ারি ৫, ২০২৪ ৭:০৯ অপরাহ্ণ

শেরপুরের নকলায় ভুয়া ডাক্তার সেজে রোগীর সাথে প্রতারণার অভিযোগে শিখা রাণী দেবী নামে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ৫ ফেব্রুয়ারি সোমবার বিকেলে নকলা পৌরশহরের পুরাতন হলমোড়ে ওই আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিহাবুল আরিফ। শিখা রাণী দেবীর কিশোরগঞ্জের হীরা লাল সাহার মেয়ে।

Shamol Bangla Ads

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, শিখা রাণী দেবী দীর্ঘদিন ধরে নকলা হলমোড় লতিফ ম্যানসনের দোতলায় ভুয়া চিকিৎসকের পদবী ব্যবহার করে ‘দি প্যারেন্টস মেডিকেল হল’ নামে একটি ঔষধের দোকান ও চেম্বার খুলে রোগীদের সাথে প্রতারণা করে আসছিলেন।

চিকিৎসক পরিচয় দিয়ে রোগীদের সাথে প্রতারণা করে আসছে- এমন অভিযোগ পেয়ে সোমবার বিকেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নকলা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিহাবুল আরিফ। অভিযানকালে অভিযোগের সত্যতা পাওয়ায় তাঁকে ৫০ হাজার আর্থিক জরিমানা করা হয়।

Shamol Bangla Ads

অভিযানকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা ডা. ওয়ালিউল্লাহ এবং পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!