ads

শনিবার , ৩ ফেব্রুয়ারি ২০২৪ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

জীবনযুদ্ধে পরাজিত পঙ্গু হাবিবুল্লাহ বাহার

খোরশেদ আলম, ঝিনাইগাতী
ফেব্রুয়ারি ৩, ২০২৪ ১:৫৮ অপরাহ্ণ

সড়ক দুর্ঘটনায় পঙ্গু হয়ে জীবনযুদ্ধে পরাজিত হাবিবুল্লাহ বাহার। হাবিবুল্লাহ বাহার ঝিনাইগাতী উপজেলার কাংশা ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের মৃত আব্দুল আওয়ালের পুত্র। নিম্নবিত্ত পরিবারের সদস্য হাবিবুল্লাহ বাহার।

Shamol Bangla Ads

জানা যায়, ২০০৭ সালে শ্রীবরদী কলেজ থেকে এইচএসসি পাশ করেন তিনি। শেরপুরের ভাতশালা যুব উন্নয়ন থেকে ভেটেরিনারি এবং শ্রীবরদী থেকে লোকাল মেডিসিন ফাংশন প্রেক্টিশনাল থেকে প্রশিক্ষণ নিয়ে বিষ্ণুপুর বাজারে গড়ে তোলেন “বাহার মেডিকেল হল”। সেখানে তিনি প্রায় ১ যুগ পর্যন্ত তার নিজ গ্রাম বিষ্ণুপুর বাজারে পল্লী চিকিৎসক হিসেবে এলাকাবাসীর সেবা করতেন তিনি। ২০১৮ সালে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনার স্বীকার হন হাবিবুল্লাহ বাহার। অপারেশনের মাধ্যমে কেটে ফেলে দিতে হয় তার ডান পায়ের উরু পর্যন্ত। এতে তার চিকিৎসার ব্যয়ভার মেটাতে সহায় সম্বল বলতে যতটুকু ছিলো ফুরিয়ে যায়। সংসারে তার মা, স্ত্রী ও চার সন্তান ৭ সদস্যের পরিবার হাবিবুল্লাহর। পরিবারের একমাত্র উপার্জনক্ষম হাবিবুল্লাহ পঙ্গু হওয়ায় বিপর্যস্ত হয়ে পড়ে পরিবারটি। নিরুপায় হয়ে পরিবারের সদস্যদের ভরণপোষণ যোগাতে হাবিবুল্লাহ বাহার বেছে নেয় ভিক্ষাবৃত্তি।

জানা যায়, ভিক্ষাবৃত্তি করে যা পায়, তাই দিয়ে কোনরকমে খেয়ে-না খেয়ে, অনাহারে অর্ধাহারে মানবতার জীবনযাপন করে আসছেন হাবিবুল্লাহ বাহারের পরিবার। নেই তার পরিবারের সদস্যদের মাথা গোঁজার ঠাঁই। উপজেলার পশ্চিম ধানশাইল চার রাস্তার মোড়ে একটি বাসা ভাড়া নিয়ে স্ব-পরিবারে বসবাস করে আসছেন হাবিবুল্লাহ বাহার।

Shamol Bangla Ads

দুমুঠো ভাতের আশায় মানুষের দ্বারে দ্বারে ঘুরেও মিলছে না তার কোনও প্রতিকার। অভাব অনটনের সংসারে মানবেতর জীবনযাপন করছেন হাবিবুল্লাহ বাহার। বেঁচে থাকার তাগিদে সমাজের বিত্তবানসহ সকলের কাছে সহযোগিতার হাত বাড়াচ্ছেন তিনি। বর্তমানে আর্থিক সহায়তা চেয়ে হাবিবুল্লাহ বাহার ঘুরছেন স্থানীয় জনপ্রতিনিধিসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের দ্বারে দ্বারে। তবুও তার কোথাও মিলছে না কোন আর্থিক সহায়তা।

হাবিবুল্লাহ বাহার বলেন, কোন সু-হৃদয় বান ব্যক্তি তাকে একটি ইজিবাইক কিনে দিয়ে সহায়তা করলে তিনি ও তার পরিবার চির কৃতজ্ঞ থাকবেন। একটি ইজিবাইকে হলে তা চালিয়ে তার পরিবারের সদস্যদের জীবন-জীবিকা নির্বাহের পথ সুগম হবে বলে জানান তিনি। হাবিবুল্লাহ বাহারকে কেউ আর্থিক সহায়তা করতে চাইলে নিম্নোক্ত তার বিকাশ নম্বরে যোগাযোগ করে আর্থিক সহায়তা পাঠাতে পারেন। বিকাশ নাম্বার-০১৩২২-৩০০৭৯৮।

Need Ads
error: কপি হবে না!