ads

সোমবার , ২৯ জানুয়ারি ২০২৪ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে অটোরিক্সাচালকের ওপর হামলার প্রতিবাদ-বিচারের দাবিতে মানববন্ধন

রেজাউল করিম বকুল - ফটো কার্ড
জানুয়ারি ২৯, ২০২৪ ৬:৫৮ অপরাহ্ণ

শেরপুরের শ্রীবরদীতে ২ অটোরিক্সা চালকের ওপর হামলার প্রতিবাদ ও বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ২৯ জানুয়ারি সোমবার দুপুরে পৌর শহরের শেখদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে সড়কে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

Shamol Bangla Ads

অটোরিক্সা চালক ও গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত মানববন্ধনে হামলাকারীদের দ্রুত গ্রেফতার, বিচার ও অটোরিক্সা থেকে অবৈধভাবে চাঁদা আদায় বন্ধের দাবি জানিয়ে বক্তব্য রাখেন অটোরিক্সাচালক শফিকুল ইসলাম, শাহ আলী, কামরুল ইসলাম সুদু, সেলিব্রেটি মিয়া, আহত অটোরিক্সাচালক আকরাম হোসেন প্রমুখ।

উল্লেখ্য, গত ১১ জানুয়ারি বৃহস্পতিবার অটোরিক্সা চালক শাজাহান ও আকরাম হোসেনের সাথে পৌর শহরের বাসস্ট্যান্ডে বিল্লাল হোসেনের সাথে চাঁদা নিয়ে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে অটোরিক্সার চাবি কেড়ে নিয়ে তাদের ওপর হামলা করে। এতে গুরুতর আহত হয় ওই দুই অটোরিক্সা চালক। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে শ্রীবরদী সদর হাসপাতালে নিয়ে গেলে আকরাম হোসেনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। আহতরা এখনো চিকিৎসাধীন।

Need Ads