ads

সোমবার , ২৯ জানুয়ারি ২০২৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কমতে পারে শৈত্যপ্রবাহ, বৃষ্টির সম্ভাবনা

খবর টি পড়েছেন : ৪৬৭
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

দেশের বিভিন্ন জেলায় বিভিন্ন মাত্রায় বয়ে যাচ্ছে শৈত্যপ্রবাহ। আবহাওয়া অফিসের তথ্যমতে, মৌলভীবাজার, কুমিল্লা, ফেণী, যশোর, চুয়াডাঙ্গা, বরিশাল ও ভোলা জেলাসহ ঢাকা, রাজশাহী এবং রংপুর বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এই শৈত্যপ্রবাহ কিছু কিছু জায়গায় কমে আসতে পারে।

Shamol Bangla Ads

এদিকে সোমবার (২৯ জানুয়ারি) সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামীকাল থেকে পাঁচদিন দেশের কোথাও কোথাও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। এছাড়া আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া মূলত শুষ্ক থাকবে।

পূর্বাভাসে বৃষ্টিপাত নিয়ে আরও জানানো হয়েছে, আগামীকাল মঙ্গলবার ফরিদপুর অঞ্চলসহ খুলনা বিভাগের দু’এক জায়গায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। এরপরের দিন বুধবার খুলনা, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি হতে পারে।

Shamol Bangla Ads

অপরদিকে, আজ মধ্যরাত থেকে আগামীকাল সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

ঘন কুয়াশার কারণে অভ্যন্তরীন নৌ-পরিবহন চলাচল ব্যাহত হতে পারে। সারাদেশে আজ রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ দ্বাদশ সংসদের বিরোধী দলীয় নেতা জি এম কাদের পরবর্তী সংবাদ প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীসহ ১৫ পদে নিয়োগ পেলেন যারা

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads