ads

সোমবার , ২৯ জানুয়ারি ২০২৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীসহ ১৫ পদে নিয়োগ পেলেন যারা

খবর টি পড়েছেন : ৩৬৯
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৫ জন বিশেষ সহকারী ও একজন ব্যক্তিগত চিকিৎসকসহ ১৫ পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। ২৮ জানুয়ারি রবিবার এ বিষয়ে পৃথক প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। চুক্তি ভিত্তিতে ওইসব নিয়োগ দেওয়া হয়েছে।

Shamol Bangla Ads

এর মধ্যে অধ্যাপক এ বি এম আবদুল্লাহকে পুনরায় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক পদে নিয়োগ দেওয়া হয়েছে। তাকে সরকারের সচিব পদমর্যাদায় ওই পদে নিয়োগ দেওয়া হয়। প্রধানমন্ত্রীর ৫ জন বিশেষ সহকারীর মধ্যে নীলুফার আহমেদ, ফেরদৌস আহমেদ খান ও শহীদ হোসাইনকে সরকারের সচিব পদমর্যাদায় এবং বিপ্লব বড়ুয়া ও মশিউর রহমানকে (হুমায়ুন) উপ-সচিব পদমর্যাদায় (গ্রেড-৫) নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া নজরুল ইসলামকে সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর ‘স্পিচ রাইটার’, হাসান জাহিদ তুষারকে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব (গ্রেড-৪), হাজী হাফিজুর রহমানকে প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ (গ্রেড-৬), আবু জাফর রাজুকে প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-২ (গ্রেড-৬) পদে এবং আফরোজা বিনতে মনসুর (গাজী লিপি) ও মোহাম্মদ আরিফুজ্জামান নূরন্নবীকে প্রধানমন্ত্রীর অ্যাসাইনমেন্ট অফিসার পদে (গ্রেড-৯) নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া এস এম গোর্কিকে প্রধানমন্ত্রীর জ্যেষ্ঠ ফটোগ্রাফার (গ্রেড-৫), আন্দ্রিয় স্কুকে প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার (গ্রেড-৯) এবং মো. রাশিদুল হাসানকে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে ‘কম্পট্রোলার’ পদে (গ্রেড-৯) নিয়োগ দেওয়া হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ কমতে পারে শৈত্যপ্রবাহ, বৃষ্টির সম্ভাবনা পরবর্তী সংবাদ ২৬ দিনে এলো ১৭৭ কোটি ডলারের রেমিট্যান্স

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads