ads

রবিবার , ২৮ জানুয়ারি ২০২৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দ্বাদশ সংসদের বিরোধী দলীয় নেতা জি এম কাদের

খবর টি পড়েছেন : ৬৬১
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে দ্বাদশ জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা হলেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের। ২৮ জানুয়ারি রবিবার সংসদ সচিবালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। স্পিকারের আদেশক্রমে সিনিয়র সচিব কে. এম. আব্দুস সালাম প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন।

Shamol Bangla Ads

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘সংসদে সরকারি দলের বিরোধীতাকারী সর্বোচ্চ সংখ্যক সদস্য লইয়া গঠিত ক্ষেত্রমতো দল বা অধিসঙ্ঘের নেতা গোলাম মোহাম্মদ কাদের (২১, রংপুর-৩)-কে জাতীয় সংসদের কার্যপ্রণালী-বিধির ২(১)(ট) অনুযায়ী বিরোধীদলের নেতা এবং ‘বিরোধীদলের নেতা এবং উপনেতা (পারিতোষিক ও বিশেষাধিকার) আইন, ২০২১’ মোতাবেক ২৮২, চট্টগ্রাম-৫ হতে নির্বাচিত সংসদ সদস্য আনিসুল ইসলাম মাহমুদকে বিরোধীদলের উপনেতা হিসেবে স্পিকার স্বীকৃতি প্রদান করিলেন।’

বিরোধী দলীয় নেতা হিসেবে জি এম কাদের মন্ত্রীর পদমর্যাদা ও সুযোগ-সুবিধা পাবেন। এ ছাড়া বিরোধী দলের উপনেতা আনিসুল ইসলাম মাহমুদ প্রতিমন্ত্রীর পদমর্যাদা ও সুযোগ-সুবিধাপ্রাপ্ত হবেন।

Shamol Bangla Ads

এর আগে গত ১৮ জানুয়ারি জাতীয় পার্টির সংসদীয় দলের বৈঠকে এ সংক্রান্ত দলীয় সিদ্ধান্ত অনুমোদন করে দলটি। এরপর তা স্পিকারের অনুমোদনের জন্য পাঠানো হয়। আগামী ৩০ জানুয়ারি দ্বাদশ সংসদের প্রথম অধিবেশন শুরু হচ্ছে।

একাদশ সংসদে জাপার তৎকালীন চেয়ারম্যন হুসেইন মুহাম্মদ এরশাদ বিরোধী দলীয় নেতা ও জি এম কাদের রিরোধীদলীয় উপনেতা ছিলেন।

প্রসঙ্গত, ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি মাত্র ১১ আসনে জয়ী হয়েছে। ২৯৮ আসনের ফলাফল অনুযায়ী, স্বতন্ত্র প্রার্থীরা ৬২ আসনে জয়ী হয়েছেন। একটি আসন করে পেয়েছে ওয়ার্কার্স পার্টি, জাসদ এবং কল্যাণ পার্টি। বাকি ২২২ আসনে জয় পায় আওয়ামী লীগ। এবারই বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ সংখ্যক স্বতন্ত্র প্রার্থী এমপি নির্বাচিত হয়েছেন। এর আগে ১৯৮৬ সালে ৩২ জন স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ দুর্নীতিকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না : স্বতন্ত্র… পরবর্তী সংবাদ কমতে পারে শৈত্যপ্রবাহ, বৃষ্টির সম্ভাবনা

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads