ads

রবিবার , ২৮ জানুয়ারি ২০২৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দুর্নীতিকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না : স্বতন্ত্র এমপিদের সাথে বৈঠককালে প্রধানমন্ত্রী

খবর টি পড়েছেন : ২৯৫
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

দুর্নীতিকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২৮ জানুয়ারি রবিবার সন্ধ্যায় গণভবনে স্বতন্ত্র সংসদ সদস্যদের সঙ্গে বৈঠকে এ প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি। ওইসময় প্রধানমন্ত্রী আরও বলেন, অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স অব্যাহত থাকবে। আর দেশবাসীর জন্য যেসব প্রকল্প অর্থবহ হয়, সেসব প্রকল্পই গ্রহণ করা হয়।

Shamol Bangla Ads

স্বতন্ত্র সংসদ সদস্যদের উদ্দেশে তিনি বলেন, বাংলাদেশের ইতিহাস জানতে হবে, সংবিধান আত্মস্থ করতে হবে। সংসদ কার্যপ্রণালী বিধি পড়তে হবে। সংসদ প্রাকটিস ভালো করে জানতে হবে।

এসময় স্বতন্ত্র সংসদ সদস্যদের নির্বাচনী এলাকার কেউ যদি ভূমিহীন-গৃহহীন থাকেন, তাদের ঘর তৈরি করে দেওয়া হবে বলে অঙ্গীকার করেন প্রধানমন্ত্রী।

Shamol Bangla Ads

জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী বৈঠকটি সঞ্চালনা করেন। বৈঠকে স্বতন্ত্র ৬২ জন এমপি উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ সবার সাথেই আমাদের চমৎকার সম্পর্ক : পররাষ্ট্রমন্ত্রী পরবর্তী সংবাদ দ্বাদশ সংসদের বিরোধী দলীয় নেতা জি এম কাদের

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads