ads

শুক্রবার , ২৬ জানুয়ারি ২০২৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে ২০ বছরে শিক্ষার আলো ছড়িয়েছে অরণি

খবর টি পড়েছেন : ৬৬০
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় অরণি প্রগ্রেসিভ স্কুলের ২০ বছর পূর্তিতে সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে । এ উপলক্ষ্যে ২৫ জানুয়ারি বৃহস্পতিবার দিনব্যাপী স্কুল প্রাঙ্গণে নানা আয়োজন করা হয়৷

Shamol Bangla Ads

সকালে স্কুল প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন নৌ মন্ত্রনালয়ের সাবেক সিনিয়র সচিব আব্দুস সামাদ ফারুক, পৌরমেয়র আবু বক্কর সিদ্দিক, নাকুগাঁও আমিদানী ও রপ্তানীকারক সমিতির সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান মুকুল, উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি বীরমুক্তিযোদ্ধা আব্দুর রহমান তালুকদার, দুর্নীতি প্রতিরোধ কমিটি, নালিতাবাড়ীর সভাপতি হাকাম হীরা, ক্রীড়াবিদ অসীম দত্ত হাবলু, সিনিয়র সাংবাদিক সামেদুল ইসলাম তালুকদার, নালিতাবাড়ী প্রেসক্লাবের সভাপতি আব্দুল মান্নান সোহেল, স্কুলের অধ্যক্ষ নাজনীন হক, পরিচালক নাজমুল হক দীপু প্রমুখ।

এসময় বক্তারা বলেন, কেজি স্কুল মানেই যে শুধু ব্যবসা নয় তার উজ্জ্বল দৃষ্টান্ত এই অরণি প্রগ্রেসিভ স্কুল। পুঁথিগত বিদ্যার বাইরে শিশুর মেধা ও সৃজনশীলতা বিকাশে শুরু থেকেই এই স্কুলটি ভূমিকা রেখেছে। ২০ বছরে এই স্কুলটি উপজেলায় শিক্ষার আলো ছড়িয়েছে।

Shamol Bangla Ads

এছাড়াও দিনব্যাপী পিঠা উৎসব, শিক্ষার্থীদের স্মৃতিচারণ, প্রাক্তন শিক্ষার্থীদের সম্মাননা ও শিক্ষার্থীদের অংশগ্রহনে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে স্কুলের প্রায় চারশতাধিক প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে ব্যবসায়ীদের সাথে জেলা প্রশাসনের… পরবর্তী সংবাদ নকলায় শিশু ধর্ষণের অভিযোগে ভ্যানচালক গ্রেফতার

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads