ads

শুক্রবার , ২৬ জানুয়ারি ২০২৪ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় শিশু ধর্ষণের অভিযোগে ভ্যানচালক গ্রেফতার

জাহাঙ্গীর হোসেন, নকলা - ফটো কার্ড
জানুয়ারি ২৬, ২০২৪ ১২:৪৫ পূর্বাহ্ণ

শেরপুরের নকলায় ৫ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে রহুল আমীন (২০) নামে এক ভ্যানচালককে গ্রেফতার করেছে পুলিশ। ২৫ জানুয়ারি বৃহস্পতিবার গ্রেফতারের পর আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। রহুল আমীন নকলা উপজেলার চরবসন্তী পূর্ব পাড়ার মো. রবি মিয়ার ছেলে ও পেশায় একজন ভ্যানচালক।

Shamol Bangla Ads

ভুক্তভোগী শিশুর পরিবার ও মামলা সূত্রে জানা যায়, গত বুধবার ওই শিশুটিকে মাদ্রাসায় পৌঁছে দিতে রহুল আমীনের ভ্যানে তুলে দেন তার মা। কিন্তু ভ্যানচালক শিশুটিকে নির্জন স্থানে নিয়ে ধর্ষণ করেন। এরপর শিশুটিকে কাউকে না বলতে ভয় দেখিয়ে মাদ্রাসায় পৌঁছে দিয়ে যান। পরে শিশুটি বাড়িতে গিয়ে তার মাকে সবকিছু খুলে বলে। এরপর বুধবার নকলা থানায় ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে মামলা দায়ের করেন। পরে বৃহস্পতিবার অভিযান চালিয়ে রহুল আমীনকে গ্রেফতার করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের বলেন, ভুক্তভোগী শিশুকে পরীক্ষা করার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্তকে এরই মধ্যে গ্রেফতার করা হয়েছে।

Shamol Bangla Ads

তাকে মঙ্গলবার বিকেলে শেরপুর আদালতে পাঠানো হয়েছে। পরে আদালতে রহুল আমীন বিচারকের কাছে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছে। এরপর তাকে কারাগারে পাঠানো হয়েছে।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads