ads

শুক্রবার , ২৬ জানুয়ারি ২০২৪ | ১৭ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে সামাজিক বনের উপকারভোগীদের মাঝে চেক বিতরণ

খোরশেদ আলম, ঝিনাইগাতী - ফটো কার্ড
জানুয়ারি ২৬, ২০২৪ ২:৩১ পূর্বাহ্ণ

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার রাংটিয়া রেঞ্জের আওতায় সামাজিক বনায়নের উপকারভোগীদের মাঝে লভ্যাংশের চেক বিতরণ করা হয়েছে। ২৫ জানুয়ারি বৃহস্পতিবার বিকেলে রাংটিয়া রেঞ্জের উদ্যোগে আয়োজিত গজনী বনরানী রিসোর্ট সেন্টার চত্বরে ওই চেক বিতরণ কার্যক্রমের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের সংসদ সদস্য এডিএম শহিদুল ইসলাম।

Shamol Bangla Ads

বিভাগীয় বন কর্মকর্তা আ.ন.ম আব্দুল ওয়াদুদের সভাপতিত্বে অনুষ্ঠিত চেক বিতরন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মাহমুদ ভূঁইয়া, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. আবু তাহের, কাংশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আতাউর রহমান।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগ সাবেক সভাপতি মোঃ আবুল কালাম আজাদ, সহকারী বন সংরক্ষক সাদেকুল ইসলাম খান, রাংটিয়া রেঞ্জ কর্মকর্তা মকরুল ইসলাম আকন্দ, মধুটিলা রেঞ্জ কর্মকর্তা রফিকুল ইসলাম, বালিজুড়ি রেঞ্জ কর্মকর্তা রবিউল ইসলাম, শেরপুর সদর রেঞ্জ কর্মকর্তা আব্দুর রেজ্জাক, সামাজিক বনের সভাপতি মো. দুলাল মন্ডল, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, বনবিভাগের কর্মকর্তা,কর্মচারী, বনের উপকারভোগী,এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Shamol Bangla Ads

পরে রাংটিয়া রেঞ্জের আওতায় সৃজিত সামাজিক বনায়নের ১৪৮ জন উপকারভোগীদের মাঝে ১ কোটি ৫৪ লাখ ১২ হাজার ৬৬৪ টাকার চেক বিতরণ করা হয়।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads