ads

শুক্রবার , ২৬ জানুয়ারি ২০২৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে সদর থানা পুলিশের সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত

খবর টি পড়েছেন : ৩৭১
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা রক্ষার সাথে পুলিশ সদস্যদের মনোবল বৃদ্ধি ও মানসিক শক্তি চাঙ্গা রাখতে শেরপুরের প্রতিটি থানায় আয়োজন করা হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠানের। ২৫ জানুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যায় শেরপুর সদর থানার আয়োজনে থানা কম্পাউন্ডে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যার। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোনালিসা বেগম পিপিএম।

Shamol Bangla Ads

ওইসময় তিনি বলেন, পুলিশ সদস্যরা দেশের সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষার্থে ও জনগণের জানমালের নিরাপত্তায় দিনরাত ২৪ ঘন্টা দেশের কল্যাণে ও ক্রান্তিকালে সরকারি মহান দায়িত্ব পালনে দৃঢ় প্রতিজ্ঞ থাকেন। কর্মক্ষেত্রে তাদের কর্মতৎপরতা, মনোবল বৃদ্ধি ও কাজে উৎসাহ প্রদান করার লক্ষ্যে জেলার প্রতিটি থানায় মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়েছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. খোরশেদ আলম, পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপ্স) আরাফাতুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সাইদুর রহমান, সহ স্থানীয় জনপ্রতিনিধি, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, অফিসার-ফোর্সবৃন্দ ও স্থানীয় প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Shamol Bangla Ads

অনুষ্ঠানে ময়মনসিংহ জেলা থেকে আগত শিল্পীরা ছাড়াও জেলা পুলিশের তিন কর্মকর্তা সংগীত পরিবেশন করেন। এছাড়া রাজধানীর উত্তরা থেকে আগত যাদুশিল্পী জাহিদ হাসান ও তার দল যাদু প্রদর্শন করেন। তার মোহনীয় যাদু উপস্থিত সকলকে দারুণভাবে বিনোদিত করে।

জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন থানা ও ইউনিটের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ, থানায় কর্মরত পুলিশ সদস্য ও তাদের পরিবারবর্গ এবং জেলার বিভিন্ন পর্যায়ের সুধীবৃন্দসহ বিপুল সংখ্যক দর্শক-শ্রোতা সাংস্কৃতিক সন্ধ্যাটি উপভোগ করেন। সাংস্কৃতিক সন্ধ্যার পূর্বে অতিথিবৃন্দকে নিয়ে এক প্রীতি নৈশভোজ অনুষ্ঠিত হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঝিনাইগাতীতে সামাজিক বনের উপকারভোগীদের মাঝে চেক বিতরণ পরবর্তী সংবাদ নকলায় অবসরপ্রাপ্ত শিক্ষকের ঝুলন্ত লাশ উদ্ধার

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads