ads

মঙ্গলবার , ২৩ জানুয়ারি ২০২৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে শীতে কাবু শিশুরা, হাসপাতালে দ্বিগুণ চাপ

খবর টি পড়েছেন : ৬২৪
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

গত এক সপ্তাহ ধরে সূর্যের দেখা নেই শেরপুরে। এর সঙ্গে যোগ হয়েছে হিমেল হওয়া। ফলে শীতের প্রভাবে জবুথবু সাধারণ মানুষ। বিশেষ করে নিম্ন আয়ের মানুষ, বৃদ্ধ ও শিশুরা কাবু হয়ে পড়েছে শীতের দাপটে।
এদিকে গত ৭ দিনে শেরপুর জেলা সদর হাসপাতালে বিভিন্ন রোগে ভর্তি হচ্ছে অনেকেই। ওইসব রোগীর মধ্যে ঠান্ডা জ্বর ও নিউমোনিয়ায় আক্রান্ত সবচেয়ে বেশি শিশু। অতিরিক্ত রোগীর চাপে চিকিৎসা সেবায় কোনো সমস্যা না হলেও রোগীর শয্যা সমস্যা এবং হাসপাতালের পরিবেশের নানা সমস্যা কথা জানায় শিশুরোগীদের অভিভাবকরা। এমনিতেই ঠান্ডা তার ওপর হাসপাতালের শিশু ওয়ার্ডের শয্যা না থাকায় মেঝেতে রোগীরা অবস্থান করায় শিশু ও অভিভাবকদের অনেক সমস্যায় ভুগতে হচ্ছে।
জেলা সদর হাসপাতাল সূত্রে জানা যায়, ২৫০ শয্যার জেলা সদর হাসপাতালে শিশু ওয়ার্ডের শয্যা সংখ্যা ৪৫টি থাকলেও বর্তমানে শীত জনিত কারণে নানা রোগে আক্রান্ত হয়ে প্রায় শতাধিক শিশু রোগী ভর্তি রয়েছে। তবে চিকিৎসা সেবা দিতে ডাক্তার সংকট থাকলেও তা কভার করা যাচ্ছে।
এ ব্যাপারে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. জসিম উদ্দিন বলেন, ঠান্ডাজনিত কারণে শিশু রোগীদের জন্য হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মচারীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বর্তমানে হাসপাতালে দ্বিগুণ রোগী থাকলেও চিকিৎসা সেবায় তাদের কোনো সমস্যা হচ্ছে না। তবে ঠান্ডা একটু কমে আসলে রোগীর সংখ্যাও কমে যাবে। তখন স্বাভাবিক পরিস্থিতি তৈরি হবে আশা প্রকাশ করেন তিনি।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নালিতাবাড়ীতে থানা পুলিশের উদ্যোগে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরবর্তী সংবাদ শেরপুরে নবাগত সংসদ সদস্য ছানু ও শহিদুলের সাথে…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads