ads

মঙ্গলবার , ২৩ জানুয়ারি ২০২৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে থানা পুলিশের উদ্যোগে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান

খবর টি পড়েছেন : ৬৭১
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শেরপুরের নালিতাবাড়ীতে থানা পুলিশের উদ্যোগে অফিসার ফোর্সের মনোবল বৃদ্ধির জন্য এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২২ জানুয়ারি সোমবার রাতে থানা প্রাঙ্গনে আয়োজিত ওই জমকালো অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুরের পুলিশ সুপার মোনালিসা বেগম পিপিএম-সেবা। ওইসময় তিনি বলেন, পুলিশ সদস্যরা দেশের সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষার্থে ও জনগণের জানমালের নিরাপত্তায় দিনরাত ২৪ ঘন্টা দেশের কল্যাণে ও ক্রান্তিকালে সরকারি মহান দায়িত্ব পালনে দৃঢ় প্রতিজ্ঞ থাকে। কর্মক্ষেত্রে তাদের কর্মতৎপরতা, মনোবল বৃদ্ধি ও কাজে উৎসাহ প্রদান করার লক্ষ্যে এ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন তাদের উৎসাহ বাড়িয়ে দিবে।

Shamol Bangla Ads

নালিতাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ মনিরুল আলম ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ খোরশেদ আলম (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) আরাফাতুল ইসলাম ও সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) মোঃ দিদারুল ইসলাম। ওইসময় স্থানীয় জনপ্রতিনিধিসহ থানায় কর্মরত সকল অফিসার ও ফোর্সবৃন্দ উপস্থিত ছিলেন। সাংস্কৃতিক অনুষ্ঠানে গান গেয়ে দর্শক-শ্রোতাকে গান করে মাতিয়ে রাখেন স্থানীয় শিল্পীগোষ্ঠীর সদস্যরা।
সাংস্কৃতিক অনুষ্ঠান পূর্বে নালিতাবাড়ী থানার উদ্যোগে থানায় কর্মরত অফিসার ও ফোর্সদের সাথে প্রীতিভোজ অনুষ্ঠানে স্বতঃস্ফূর্তভাবে অন্যান্য অতিথিবৃন্দদের নিয়ে প্রধান অতিথি অংশগ্রহণ করেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঝিনাইগাতীতে ৩ বছরেও শেষ হয়নি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে… পরবর্তী সংবাদ শেরপুরে শীতে কাবু শিশুরা, হাসপাতালে দ্বিগুণ চাপ

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads