ads

মঙ্গলবার , ২৩ জানুয়ারি ২০২৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে নবাগত সংসদ সদস্য ছানু ও শহিদুলের সাথে পুলিশ সুপারের ফুলেল শুভেচ্ছা বিনিময়

খবর টি পড়েছেন : ৬২১
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শেরপুর-১ (সদর) আসনের নব নির্বাচিত সংসদ সদস্য, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. ছানুয়ার হোসেন ছানু ও শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের নব নির্বাচিত সংসদ সদস্য, শ্রীবরদী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডিএম শহিদুল ইসলামের সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছেন পুলিশ সুপার মোনালিসা বেগম বিপিএম-সেবা। ২৩ জানুয়ারি মঙ্গলবার সকালে নব নির্বাচিত ওই ২ সংসদ সদস্য পুলিশ সুপার কার্যালয়ে সৌজন্য সাক্ষাত করতে গেলে তিনি তাদের ফুলেল শুভেচ্ছা জানান।

Shamol Bangla Ads

শুভেচ্ছা বিনিময়কালে তারা স্ব-স্ব অবস্থান থেকে শেরপুরের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নয়নে পরস্পর মিলেমিশে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
ওইসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ খোরশেদ আলম (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) আরাফাতুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) মোঃ দিদারুল ইসলাম, ডিআইও-১ জাহাঙ্গীর আলম, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. এমদাদুল হক, শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাইয়ুম খান সিদ্দিকী ও ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে শীতে কাবু শিশুরা, হাসপাতালে দ্বিগুণ চাপ পরবর্তী সংবাদ শ্রীবরদীতে ব্রীজে নেই সংযোগ সড়ক: ভোগান্তিতে দু’পাড়ের হাজারো…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads