ads

মঙ্গলবার , ২৩ জানুয়ারি ২০২৪ | ১৭ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে ৩ বছরেও শেষ হয়নি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে বিতরণকৃত ঘরের কাজ

খোরশেদ আলম, ঝিনাইগাতী - ফটো কার্ড
জানুয়ারি ২৩, ২০২৪ ২:১২ অপরাহ্ণ

শেরপুরের ঝিনাইগাতীতে ৩ বছরেও নির্মাণ কাজ শেষ হয়নি প্রধানমন্ত্রীর দেয়া ক্ষুদ্র নৃ-গোষ্ঠির মাঝে বিতরণকৃত সেমি পাকাঘর । এ অভিযোগ ভুক্তভোগীদের। ২৩ জানুয়ারি মঙ্গলবার সকালে সরেজমিনে গিয়ে জানা যায়, পার্বত্য অঞ্চল ব্যতীত দেশের সমতলে বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠী (আদিবাসীদের) জীবনমান উন্নয়েনর লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাহী সেলের অর্থায়নে ২০১৯-২০-২১ অর্থ বছরে গৃহনির্মাণ প্রকল্প হাতে নেয়। প্রতিটি সেমি পাকা ঘর নির্মাণের জন্য বরাদ্দ দেওয়া হয় ১ লাখ ৭০ হাজার টাকা। ওই প্রকল্পের আওতায় ঝিনাইগাতী উপজেলার গৃহহীন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের লোকদের মাধ্যে বিতরণের জন্য ২০টি ঘর বরাদ্দ আসে। এরই আওতায় উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে ঘরগুলো নির্মাণের দ্বায়িত্ব দেওয়া হয় আদিবাসী সংগঠন উপজেলা ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনকে। ঘর নির্মান কাজ যথারীতি শুরুও হয় এবং ঘর নির্মাণের জন্য বরাদ্দকৃত সমুদয় টাকা উত্তোলনও করা হয়। কিন্তু দীর্ঘ ৩ বছরে ওইসব ঘর নির্মাণ কাজ সম্পূর্ণ হয়নি। এতে করে বর্তমানে ঘরগুলোতে বসবাস করতে পারছেন না সুবিধাভোগীরা। এতে চরম বিপাকে রয়েছেন তারা। ভুক্তভোগী পরিবারগুলো সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন।
সরেজমিনে অনুসন্ধানে গিয়ে দেখা গেছে, ঘরগুলোর ফ্লোর ঢালাই, বাথরুম, দরজা, জালনাসহ কোন কোন ঘরের প্লাস্টারের কাজ এখনও হয়নি। উপজেলার নয়া রাংটিয়া গ্রামের রিতা মনি কোচ, হিন্দু পাড়ার রঞ্জন চন্দ্র বর্মণ, গজনী গ্রামের রবিও সাংমা, ডেফলাই গ্রামের তৃষ্ণা দিও, ধানশাইল চকপাড়া গ্রামের সমলা ম্রংসহ আরও অনেকেই জানান, ঘরের অর্ধেক কাজ
শেষ হতে না হতেই কাজ বন্ধ করে দেন গৃহনির্মাণকারীরা। তারা আরও জানান, এ বিষয়ে উপজেলা ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মিঃ নবেশ খকশীকে ঘর নির্মাণ করে দেওয়ার জন্য বারবার অনুরোধ করা হলেও দীর্ঘ ৩ বছরেও তিনি কোন কর্নপাত করছেন না।
এ বিষয়ে উপজেলা ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের চেয়ারম্যান মি. নবেশ খকশী বলেন, হাতে টাকা না থাকায় কাজ করতে দেরি হচ্ছে। তবে দ্রুতই বাকি কাজ সম্পন্ন করে দেওয়া হবে।
এ ব্যাপারে ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল মাহমুদ ভুঁইয়া বলেন, আমি নতুন এসেছি। এসেই বিষয়টি জেনেছি। ঘরের তালিকা নিয়ে অনুসন্ধান করে কতগুলো ঘরের কাজ বাকি আছে তা দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নিবো।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads