ads

রবিবার , ৩১ ডিসেম্বর ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

জেলার প্রথম স্মার্ট স্কুল হিসেবে যাত্রা শুরু করল শেরপুর কালেক্টরেট স্কুল এ্যান্ড কলেজ

খবর টি পড়েছেন : ২,৪০৩
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

জেলার প্রথম স্মার্ট স্কুল হিসেবে যাত্রা শুরু করল জেলা প্রশাসনের তত্বাবধানে পরিচালিত শেরপুর কালেক্টরেট স্কুল এ্যান্ড কলেজ। ৩১ ডিসেম্বর রবিবার দুপুরে শহরের শহীদ দারোগ আলী পৌর পার্ক সংলগ্ন স্কুল প্রাঙ্গনে ওই কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম।

Shamol Bangla Ads

ওইসময় তিনি বলেন, জেলার প্রথম স্কুল হিসেবে আনুষ্ঠানিক যাত্রা শুরু হল এ স্কুলের। এর মধ্য দিয়ে শেরপুর কালেক্টরেট স্কুলের সব কার্যক্রমকেই ডিজিটাল ডিভাইসের মাধ্যমে নেওয়া হয়েছে। স্কুলে শিক্ষার্থী প্রবেশের সাথে সাথে তার বাবা-মা মোবাইলে ক্ষুদেবার্তার মাধ্যমে জানতে পারবেন এবং একইসাথে স্কুল ত্যাগের সময়ও জানতে পারবেন। এতে অভিভাবকরা দুঃশ্চিন্তামুক্ত থাকবেন। এছাড়া স্কুলের সমস্ত ফি ডিজিটালি জমা নেওয়া হবে। স্কুলের ফলাফল প্রকাশ থেকে শুরু করে সব কার্যক্রম স্মার্ট ও ডিজিটাল মাধ্যমে করা হবে।

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ রাজীব-উল-আহসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজাবে রহমত, সিনিয়র সহকারী কমিশনার জিন্নাত শহীদ পিংকী ও সহকারী কমিশনার প্রদীপ কুমার দাশ।

Shamol Bangla Ads

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ইসরাত সুলতানা পুতুল। ওইসময় তিনি বলেন, জেলার প্রথম স্মার্ট স্কুল হিসেবে যাত্রা শুরু করল কালেক্টরেট স্কুল এ্যান্ড কলেজ। এর মধ্য দিয়ে শেরপুরে নতুন একটি দ্বার উন্মোচিত হলো। আমাদের জন্য এটি অনেক বড় পাওয়া। বর্তমান সরকার যে লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে তার প্রথম ধাপ আমরা শুরু করতে পেরেছি, এটা আমাদের জন্য অনেক আনন্দের।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে শেরপুর কালেক্টরেট স্কুল এ্যান্ড কলেজের বার্ষিক পরীক্ষার ফলাফল ও মুল্যায়ন প্রকাশ এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। ওইসময় প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুর-১ আসনে আ’লীগ প্রার্থীর অভিযোগ অস্বীকার করে পাল্টা… পরবর্তী সংবাদ নালিতাবাড়ীতে জমি নিয়ে বিরোধে এক নারীকে আগুনে পুড়িয়ে…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads