ads

সোমবার , ১ জানুয়ারি ২০২৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে জমি নিয়ে বিরোধে এক নারীকে আগুনে পুড়িয়ে মারার অভিযোগ

খবর টি পড়েছেন : ৩৭৬
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় জমির ওয়ারিশ নিয়ে বিরোধের জেরে দেবর-জায়ের দেওয়া আগুনে আঞ্জুমানারা খাতুন (৫৫) নামে এক নারীকে পুড়িয়ে মারার অভিযোগ উঠেছে। গত ২৫ ডিসেম্বর সোমবার উপজেলার বাগিচাপুর গ্রামে ওই আগুন দেওয়ার ঘটনার পর গত ২৯ ডিসেম্বর শুক্রবার শেখ হাসিনা জাতীয় বার্ণ ও প্লাস্টিক সার্জারী ইন্সটিটিউটে ওই নারীর মৃত্যু হয়।

Shamol Bangla Ads

ওই ঘটনায় ৩১ ডিসেম্বর রবিবার সকালে নিহতের মেয়ে আকলিমা বাদী হয়ে তিনজনকে আসামী করে নালিতাবাড়ী থানায় মামলা করেছেন। অভিযুক্তরা হলেন ভুক্তভোগীর দেবর উপজেলার বাগিচাপুর গ্রামের গিয়াস উদ্দীন (৫৫), তাঁর স্ত্রী মোছা. আম্বিয়া খাতুন (৫০) ও তাঁদের ছেলের বউ মোছা. মালেকা (২৫)।

পুলিশ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, উপজেলার বাগিচাপুর গ্রামের গ্রামের আবুল কাশেমের মৃত্যুর পর জমির ওয়ারিশ নিয়ে তাঁর স্ত্রী আঞ্জুমানারা ও একমাত্র মেয়ে আকলিমার সাথে আবুল কাশেমের ছোট ভাই গিয়াস উদ্দীনের বিরোধ চলে আসছিলো। এ নিয়ে এলাকায় একাধিকবার সালিশও হয়েছে। পরে গত সোমবার সন্ধ্যায় ভুক্তভোগী ওই নারীকে জোরপূর্বক ঘর থেকে বের করে আনেন তাঁর দেবর, জা ও তাঁদের ছেলের বউ। এসময় ভুক্তভোগীর জা আম্বিয়া ও তার ছেলের বউ মালেকা ভুক্তভোগীর গায়ে কেরোসিন ঢেলে দেয়। পরে ভুক্তভোগীর দেবর গিয়াস উদ্দীন গ্যাস ম্যাচ দিয়ে তাঁর শরীরে আগুন জ্বালিয়ে দেয়৷

Shamol Bangla Ads

পরে ভুক্তভোগীর ডাক-চিৎকারে আশেপাশের লোকজন এসে দগ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়৷ পরে অবস্থার অবনতি হলে তাকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারী ইন্সস্টিটিউটে ভর্তি করা হয়৷ পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত শুক্রবার তাঁর মৃত্যু হয়। এদিকে মৃত্যুর আগে ভুক্তভোগী ওই নারী ভিডিও চিত্রে তাঁর শরীরে আগুন দেওয়ার ঘটনা বর্ণনা করে গেছেন। যে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোড়ন সৃষ্টি করেছে।
ভুক্তভোগীর মেয়ে আকলিমা বলেন, বাবার মৃত্যুর পর এই দুনিয়ায় মা আমার একমাত্র আপনজন ছিল। জমি লইয়া আমার চাচা-চাচী আমার মায়েরে পুড়াইয়া মারছে। আমি তাঁদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

এ বিষয়ে জানতে চাইলে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল আলম ভূইয়া বলেন, ভুক্তভোগীর মেয়ে বাদী হয়ে থানায় মামলা করেছেন। আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ জেলার প্রথম স্মার্ট স্কুল হিসেবে যাত্রা শুরু করল… পরবর্তী সংবাদ গণতন্ত্রের রাজনীতি করলে কেউ ভোট বর্জন করতে পারে…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads