ads

রবিবার , ৩১ ডিসেম্বর ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুর-১ আসনে আ’লীগ প্রার্থীর অভিযোগ অস্বীকার করে পাল্টা অভিযোগ স্বতন্ত্র প্রার্থীর

খবর টি পড়েছেন : ১,১৬২
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-১ (সদর) আসনে নৌকা প্রতীকের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হুইপ বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিকের নানা অভিযোগ এবার অস্বীকার করেছেন স্বতন্ত্র প্রার্থী ছানুয়ার হোসেন ছানু। তিনি ৩১ ডিসেম্বর রবিবার দুপুরে শহরের নিউমার্কেটস্থ তার রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সাথে আয়োজিত এক মতবিনিময় সভায় ওই কথা বলেন। ওইসময় তিনি বলেন, আর কোন উপায় নেই। আমার পিঠ দেয়ালে  ঠেকে গেছে, এজন্যই আজকের এই সংবাদ সম্মেলন।

Shamol Bangla Ads

স্বতন্ত্র প্রার্থী ছানু পাল্টা অভিযোগ উত্থাপন করে বলেন, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করা হুইপ আতিউর রহমান আতিকের নতুন কিছু নয়। তিনি কামারিয়া, ধলা, রৌহা ও বেতমারী-ঘুঘুরাকান্দি ইউনিয়নে ত্রাসের রাজত্ব কায়েম করেছেন। তার প্রত্যক্ষ ও পরোক্ষ মদদে দলের নেতা-কর্মীরা ট্রাক প্রতীকের সমর্থক-কর্মীদের নানাভাবে হুমকি দিচ্ছে। অনেক জায়গায় কেন্দ্র করতে দিচ্ছেন না। ভীমগঞ্জ বাজারে ট্রাক প্রতীকের কর্মী রফিকুল ইসলামের হাত-পা ভেঙে দিয়ে দুর্ঘটনা হিসেবে চালানোর চেষ্টা করছেন। বলাইয়েরচর ইউনিয়নের সেলিম নামে এক কর্মীকে মারধর করেছেন। আহার হোটেলের সামনে বাদশা নামে এক কর্মীর মোটরসাইকেল ভাঙচুর করেছে।

তিনি আরও বলেন, হুইপ আতিকের পরিবারের সরকারি চাকরিজীবী সদস্যরাও চাকরিবিধি লঙ্ঘন করে প্রচারণায় অংশ নিচ্ছেন। একটি প্রতিষ্ঠানের কর্মীদের নৌকা প্রতীকের কাজ করতে বাধ্য করছেন। সাবেক এক মহিলা এমপি ও তার দুই ভাই প্রকাশ্যে টাকা ছড়াচ্ছে। তারা ঢাকলহাটী কেন্দ্রে ট্রাক প্রতীকের কাউকে এজেন্ট হতে দিবে না বলে হুমকি দিচ্ছে। এতে ট্রাক প্রতীকের কর্মী-সমর্থকরা খুবই আতঙ্কে রয়েছে। শুধু তাই নয়, আওয়ামী লীগ প্রার্থী আমাকে সমর্থন করা জনপ্রতিনিধিদের হেয় করে বক্তৃতা দিচ্ছেন। ওই অবস্থার আলোকে তিনি নির্বাচনের সঠিক চিত্র গণমাধ্যমে তুলে ধরতে উপস্থিত সাংবাদিকদের প্রতি অনুরোধ জানান।

Shamol Bangla Ads

মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমান, পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, সদর উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম, সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা জাপার সদ্য বহিস্কৃত সভাপতি মো. ইলিয়াছ উদ্দিন, জেলা জাসদ সভাপতি মনিরুল ইসলাম লিটন, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি শামছুন্নাহার কামাল, জেলা যুবলীগের সভাপতি হাবিবুর রহমান হাবিব প্রমুখ। ওইসময় জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

এদিকে স্বতন্ত্র ছানুর পাল্টা অভিযোগের বিষয়ে আওয়ামী লীগ প্রার্থী আতিউর রহমান আতিক বলেন, নিজেদের সন্ত্রাস ও নানা অপতৎপরতা ঢাকতে যে সমস্ত পাল্টা অভিযোগ উত্থাপন করা হয়েছে তা সবৈব মিথ্যা, বাস্তবতা বিবর্জিত ও সত্যের অপলাপ মাত্র। ভোটের মাঠের প্রকৃত চিত্রই তা প্রমাণ করে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে নৌকার নির্বাচনে অংশগ্রহণ করায় ৩ ইউপি চেয়ারম্যানসহ… পরবর্তী সংবাদ জেলার প্রথম স্মার্ট স্কুল হিসেবে যাত্রা শুরু করল…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads