ads

বৃহস্পতিবার , ২৮ ডিসেম্বর ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে আরও ২ প্রার্থীকে নিয়ে হাত তুলে নৌকায় ভোট চাইলেন মতিয়া

খবর টি পড়েছেন : ১,৪১৮
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুরে দলের আরও ২ প্রার্থীকে নিয়ে একসাথে হাত তুলে নৌকায় ভোট প্রার্থনা করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সংসদ উপনেতা ও শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের নৌকা মনোনীত প্রার্থী বেগম মতিয়া চৌধুরী।

Shamol Bangla Ads

তিনি ২৮ ডিসেম্বর বৃহস্পতিবার বিকেলে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে ভার্চুয়ালী সভা উপলক্ষে শহীদ দারোগ আলী পৌর পার্ক মাঠে আয়োজিত দলীয় নেতা-কর্মীদের বিশাল সমাবেশে ওই ভোট প্রার্থনা করেন। ওইসময় তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিন।

সমাবেশে শেরপুর-১ (সদর) আসনে নৌকা মনোনীত প্রার্থী জেলা আওয়ামী লীগের সভাপতি হুইপ বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক সকল ষড়যন্ত্রের বিষয়ে স্থানীয় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানিয়ে বলেন, শেরপুরের মানুষ নৌকা পাগল মানুষ। শেরপুরের নৌকা কখনও হারে না। এবারের নির্বাচনেও হারবে না ইনশাআল্লাহ।

Shamol Bangla Ads

আরও সংক্ষিপ্ত বক্তব্য রাখেন শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের নৌকা মনোনীত প্রার্থী এডিএম শহিদুল ইসলাম। ওইসময় জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এ্যাডভোকেট চন্দন কুমার পাল পিপি, সাবেক সংরক্ষিত আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট ফাতেমাতুজ্জহুরা শ্যামলী, সাবেক সচিব আবদুস সামাদ ফারুকসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী ও সমর্থকসহ প্রায় ৩০ হাজার ভোটার অংশ নেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে আ’লীগ কার্যালয়ে স্বতন্ত্র সমর্থকদের হামলা, নৌকায় আগুন,… পরবর্তী সংবাদ পিবিআই পরিদর্শকের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগে শেরপুরে মানববন্ধন

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads