ads

শুক্রবার , ২৯ ডিসেম্বর ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

পিবিআই পরিদর্শকের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগে শেরপুরে মানববন্ধন

খবর টি পড়েছেন : ৬১৫
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শেরপুর সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের আলিনাপাড়া এলাকার বাসিন্দা, জামালপুর পিবিআই’র পরিদর্শক মো. জয়নাল আবেদীনের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তুলে মানববন্ধন করেছেন তার সৎ বড় ভাইয়ের পরিবারসহ স্থানীয় প্রায় শতাধিক বাসিন্দা। ২৯ ডিসেম্বর শুক্রবার দুপুরে সদর উপজেলার রামদিনাপাড়া এলাকায় আধা ঘন্টাব্যাপী ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

Shamol Bangla Ads

মানববন্ধনে জয়নাল আবেদীনের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে বক্তব্য রাখেন তার ভাই আনোয়ার হোসেন চল্টু, মো. মোজাফফর, পারভীন আক্তার, রাব্বি নূরসহ অনেকেই।

ওইসময় বক্তারা বলেন, পিবিআই’র পরিদর্শকের ক্ষমতার অপব্যবহার করে এলাকার মানুষদের পুলিশি হয়রানি, জমি দখলসহ নানাভাবে হেনস্তা করছেন জয়নাল আবেদীন। এ থেকে পরিত্রাণ দাবি করেন তারা।

Shamol Bangla Ads

তবে, অভিযোগ অস্বীকার করে পিবিআই’র পরিদর্শক মো. জয়নাল আবেদীন জানিয়েছেন, পারিবারিক বিরোধের জের ধরে তাকে মিথ্যা ও হেয় করার উদ্দেশ্যে তার সৎভাই নানা অভিযোগ তুলছেন, যা সত্য নয়। বরং তার সৎ ভাই তার স্ত্রীকে মারধর করেছেন, পুলিশ গিয়ে তার স্ত্রীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন। নানাসময় তিনি তার ভাইকে সহযোগিতা করেছেন, এরপরও এরকম মিথ্যা অভিযোগ তোলা দুঃখজনক।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে আরও ২ প্রার্থীকে নিয়ে হাত তুলে নৌকায়… পরবর্তী সংবাদ শেরপুরে ঐতিহ্যবাহী পৌষ মেলায় উপচে পড়া ভিড়

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads