ads

রবিবার , ১৭ ডিসেম্বর ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে অবসরপ্রাপ্ত পুলিশ মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

খবর টি পড়েছেন : ৭৯৩
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

মুক্তিযুদ্ধের চেতনায় দেশ এগিয়ে যাচ্ছে ॥ পুলিশ সুপার মোনালিসা বেগম

মহান বিজয় দিবস উপলক্ষে শেরপুরে অবসরপ্রাপ্ত বীর পুলিশ মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। ১৭ ডিসেম্বর রবিবার দুপুরে শহরের অষ্টমীতলাস্থ পুলিশ লাইন্সের ড্রিল শেডে আয়োজিত ওই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুলিশ সুপার মোনালিসা বেগম পিপিএম সেবা।

Shamol Bangla Ads

ওইসময় তিনি মহান মুক্তিযুদ্ধে পুলিশের অংশগ্রহণ ও অবদানের কথা স্মরণ করে বলেন, বর্তমান সরকার মুক্তিযোদ্ধাদের মূল্যায়নে কাজ করছে। মুক্তিযোদ্ধাদের ভাতার পাশাপাশি তাদের বীরনিবাস প্রকল্প বাস্তবায়ন করছে। সেইসাথে মুক্তিযুদ্ধের চেতনায় দেশ এগিয়ে যাচ্ছে। তিনি জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্তে স্থানীয় গণমাধ্যমকর্মীদের উদ্দেশ্যে বলেন, নির্বাচন কমিশনের দৃঢ় অবস্থানের কারণে শেরপুরের ৩টি আসনেই অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে পুলিশ কাজ করছে। এক্ষেত্রে কোন প্রকার ব্যত্যয় ঘটলে কাউকে ছাড় দেওয়া হবে না। সন্ত্রাস ও পেশীশক্তির মহড়া বরদাশত করা হবে না।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সাইদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. খোরশেদ আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এ্যান্ড অপস) মো. আরাফাতুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) মো. দিদারুল আলম, শেরপুর প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম আধার, সাধারণ সম্পাদক আদিল মাহমুদ উজ্জল, শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. এমদাদুল হক, বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত পুলিশ পরিদর্শক নওয়াজেশ আলী খান, বীর পুলিশ মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম ও মো. মহর উদ্দিন প্রমুখ।

Shamol Bangla Ads

অনুষ্ঠানে জেলায় অবস্থানরত ১২ জন অবসরপ্রাপ্ত বীর পুলিশ মুক্তিযোদ্ধাকে সম্মাননা ক্রেস্ট ও উপহার প্রদান করা হয়। পরে মহান বিজয় দিবস উপলক্ষে অবসরপ্রাপ্ত বীর পুলিশ মুক্তিযোদ্ধা ও জেলা পর্যায়ে কর্মরত গণমাধ্যমকর্মীদের নিয়ে এক প্রীতিভোজে মিলিত হন পুলিশ সুপার।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঝিনাইগাতীতে নানা আয়োজনে মহান বিজয় দিবস পালিত পরবর্তী সংবাদ শেরপুর-১ আসন জাপাকে ছেড়ে দেওয়া নিয়ে গুজব

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads