ads

শনিবার , ১৬ ডিসেম্বর ২০২৩ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে নানা আয়োজনে মহান বিজয় দিবস পালিত

খোরশেদ আলম, ঝিনাইগাতী - ফটো কার্ড
ডিসেম্বর ১৬, ২০২৩ ৯:১১ অপরাহ্ণ

নানা আয়োজনে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে শেরপুরের ঝিনাইগাতীতে মহান বিজয় দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে ১৬ ডিসেম্বর শনিবার রাত ১২টা ১ মিনিটে উপজেলা পরিষদ চত্তরে একত্রিশ বার তোপধ্বনির মাধ্যম দিয়ে দিবসটির সূচনা করা হয়। প্রত্যুষে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসনসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে।

Shamol Bangla Ads

সকাল  ৮ টায় শেখ রাসেল মিনি স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, কবুতর ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের সূচনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মাহমুদ ভুইয়া, ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান মোফাজ্জল হোসেন চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল কবীর, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল প্রমুখ।

পরে থানা পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, আনছার সহ বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীদের সমন্বয়ে কুচকাওয়াজ ও মনোজ্ঞ শারীরিক কসরতসহ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।আনুষ্ঠানিকভাবে মুক্তিযুদ্ধের সন্মাননা প্রদান করে উপজেলা প্রশাসন।

Shamol Bangla Ads

ওই অনুষ্ঠানে প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধান, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, মুক্তিযোদ্ধাগণ, উপজেলা আ”লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু তাহের, উপজেলা ভাইস চেয়ারম্যান লাইলী বেগম, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহ আলম প্রমুখ। রাতে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads