শেরপুরের নকলায় নানা আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন করেছে উপজেলা প্রশাসন। আয়োজনের মধ্যে ছিল সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্বশাসিত এবং বেসরকারি ভবন/প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন, ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা, শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন, আনুষ্ঠানিকভাবে জাতীয়পতাকা উত্তোলন, বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভা।

নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিয়া উম্মুল বানিন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ্ মো. বোরহান উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, পৌরমেয়র হাফিজুর রহমান লিটন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল কাদের মিয়া প্রমুখ।

শিশু কিশোর, ছাত্র-ছাত্রী, কাবদল, স্কাউট, গার্লস গাইড, পুলিশ ও আনসার ভিডিপি সদস্যদের সমন্বয়ে কুজকাওয়াজ, শরীরচর্চা প্রদর্শন ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং প্রীতি ফুটবল প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
এছাড়া জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে এবং মুক্তিযুদ্ধে শহিদ/আত্মদানকারী/যোদ্ধাহত মুক্তিযোদ্ধাদের জন্য মসজিদ, মন্দির, গীর্জা, প্যাগোডা ও অন্যান্য উপাসনালয়ে মোনাজাত/প্রার্থনার আয়োজন করা হয়।




