ads

মঙ্গলবার , ৫ ডিসেম্বর ২০২৩ | ২৭ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে আওয়ামী লীগ নেতা সরকার গোলাম ফারুক আর নেই

অভিজিৎ সাহা, নালিতাবাড়ী - ফটো কার্ড
ডিসেম্বর ৫, ২০২৩ ৬:৩৪ অপরাহ্ণ

সাবেক এমএলএ আব্দুল হাকিম সরকারের ছেলে, জেলা আওয়ামী লীগ নেতা ও নালিতাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক সরকার গোলাম ফারুক আর নেই (ইন্না লিল্লাহি……..রাজিউন)। ৫ ডিসেম্বর মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর। তিনি এক ছেলে ও স্ত্রীসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন শহরের ডক্টর চেম্বার এন্ড ডায়াগনোস্টিক সেন্টার কর্তৃপক্ষ।

Shamol Bangla Ads

সরকার গোলাম ফারুক বর্তমান নালিতাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান এএইচএম মোস্তফা কামালের ছোট ভাই। তিনি টিআইবি পরিচালিত সচেতন নাগরিক কমিটির সদস্য ছাড়াও একাধারে ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মী ছিলেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, কৃষিকাজের জন্য তিনি গ্রামের বাড়িতে অবস্থান করছিলেন। সন্ধ্যায় নিজপাড়া মাদরাসা বাজারে একটি চায়ের দোকানে বসে গল্প করার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে সেখান থেকে তারই ভাতিজা ডাঃ মেহেদী পরিচালিত ডক্টর চেম্বার এন্ড ডায়াগনোস্টিক সেন্টার আনা হয়। এখানে আনার পর ইসিজি করালে তিনি মারা গেছেন বলে নিশ্চিত করেন কর্তৃপক্ষ।

Shamol Bangla Ads

তার মৃত্যুর সংবাদ শুনে সব মহলে শোকের ছায়া নেমে এসেছে।

Need Ads