ads

মঙ্গলবার , ৫ ডিসেম্বর ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ধর্ষণের শিকার স্কুলছাত্রীর আত্মহত্যার ঘটনায় বিচার দাবিতে মহিলা পরিষদের মানববন্ধন

খবর টি পড়েছেন : ৯০৭
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শেরপুরে নিজ চাচার কাছে ‘ধর্ষণের শিকার’ হয়ে বিচার না পেয়ে চিরকুট লিখে ফারিয়া ইয়াসমিন ঝিনুক (১৫) নামে এক দশম শ্রেণির শিক্ষার্থীর আত্মহত্যার ঘটনায় এবার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে জেলা মহিলা পরিষদ। ৫ ডিসেম্বর মঙ্গলবার সকালে শহরের পৌর অডিটোরিয়ামের সামনের সড়কে ঘন্টাব্যাপী ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

Shamol Bangla Ads

মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা মহিলা পরিষদের সভাপতি জয়শ্রী দাস লক্ষ্মী, সাধারণ সম্পাদক নিরু শামসুন্নাহার নিরা, যুগ্ম সম্পাদক আঞ্জুমান আরা যুথী, সাংগঠনিক সম্পাদক আইরিন পারভীন, একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন সদর উপজেলা ভাইস-চেয়ারম্যান সাবিহা জামান শাপলা, জেলা ঘাতক-দালাল নির্মূল কমিটির সাধারণ সম্পাদক আসম সোহেল নয়ন, সদর উপজেলা কমিউনিস্ট পার্টির সভাপতি মো. সোলায়মান, শ্রমিক নেতা এরশাদ আলী প্রমুখ। ওইসময় তারা ফারিয়া ইয়াসমিন ঝিনুকের মৃত্যুর জন্য দায়ীদের দ্রুত গ্রেফতার করে শাস্তির আওতায় আনার দাবি জানান।

পরে মহিলা পরিষদ নেতৃবৃন্দ পুলিশ সুপার মোনালিসা বেগমের হাতে স্মারকলিপি তুলে দেন। এছাড়া জেলা প্রশাসক বরাবরও স্মারকলিপি পৌঁছে দেন তারা।

Shamol Bangla Ads

উল্লেখ্য, মেধাবী শিক্ষার্থী ফারিয়া ইয়াসমিন ঝিনুকের বাবার মৃত্যুর পর মা কমলা বেগম দ্বিতীয় বিয়ে করে অন্যত্র চলে যাওয়ার পর থেকে ঝিনুক ও তার ছোট ভাই সদর উপজেলার কামারেরচর ইউনিয়নের সাহাব্দীরচর দশআনী এলাকায় দাদীর বাড়িতে থেকে স্থানীয় একটি কিন্ডারগার্টেন স্কুলে পড়াশোনা করতো। এ সুযোগে তার আপন চাচা ওই স্কুলের শিক্ষক রাকিবুল হাসান মিন্টু তাকে জোরপূর্বক নিয়মিত ধর্ষণ করে আসছিল। বিষয়টি ঝিনুক তার দাদা-দাদী ও তার ফুপা স্কুলের প্রধান শিক্ষক শেখ ফরিদের কাছে জানিয়েও কোন সুবিচার পায়নি।

পরে ১২ নভেম্বর সকালে তার ফুপা স্কুলের প্রধান শিক্ষকের বাড়িতে গিয়ে বিচার না পাওয়ার অভিযোগ তুলে একটি চিরকুট লিখে আত্মহত্যার পথ বেছে নেয় ঝিনুক। চিরকুটে লেখা ছিল ‘আমি বিচার পাইলাম না বলিয়া, আত্মহত্যা মহাপাপ জানিয়াও আমি আত্মহত্যা করিলাম’।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরের নতুন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্)… পরবর্তী সংবাদ নালিতাবাড়ীতে আওয়ামী লীগ নেতা সরকার গোলাম ফারুক আর…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads