ads

মঙ্গলবার , ৫ ডিসেম্বর ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হলে অবশ্যই সবার কাছে গ্রহণযোগ্য হবে ॥ শেরপুরে ইসি আলমগীর

খবর টি পড়েছেন : ৫৯৬
পড়ার সময়: ৩ মিনিট
ফন্ট:

নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর বলেছেন, নির্বাচনে বড় দুটি দল এসেছে, একটি আসেনি। নির্বাচন অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ হলে অবশ্যই সবার কাছে গ্রহণযোগ্য হবে। তিনি ৫ ডিসেম্বর মঙ্গলবার বিকেলে শেরপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জেলার নির্বাচনী কাজে নিয়োজিত কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন।

Shamol Bangla Ads

তিনি বলেন, সুষ্ঠু নির্বাচন হওয়া মানেই হলো, যার ভোট তিনি দেবেন, যাকে খুশি তাকে দেবেন। এটার জন্য নির্বাচন কমিশন সকল প্রার্থীর প্রতি সমআচরণ, প্রত্যেক প্রার্থী যাতে আচরণবিধি মেনে তার প্রচার চালাতে পারে, তার এজেন্ট যাতে ভোটকেন্দ্রে থাকতে পারে এবং ভোটাররা যাতে নির্বিঘ্নে স্বাধীনভাবে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিয়ে আসতে পারে সেজন্য যা যা প্রস্তুতি দরকার সেগুলো নিয়েছে। আমরা মনে করি একটি শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন হবে। এছাড়া অতীতে জাতীয় নির্বাচনগুলোতে সেনাবাহিনী ছিল। প্রয়োজন হলে এবারও সেনাবাহিনী থাকবে। এটা আমরা আলোচনা করে সিদ্ধান্ত নেব।

বিএনপি নির্বাচনে না এসে অবরোধ ও আগুন সন্ত্রাসসহ নানা কর্মকাণ্ড চালাচ্ছে, এ পরিস্থিতিতে ভোটাররা ভোটকেন্দ্রে আসতে কতটা নিরাপদ বোধ করবেন- এমন প্রশ্নের জবাবে ইসি আলমগীর বলেন, তারা যে কাজটি করছে সে বিষয়টি দেখার জন্য আইন-শৃঙ্খলা বাহিনী রয়েছে। তবে সেটি যে খুব অ্যালার্মিং অবস্থা হয়েছে তা না। শেরপুর নিয়ে ৮টি জেলায় আমি গিয়েছি। আমি তো সব জায়গায় দেখলাম মানুষ স্বাভাবিকভাবেই চলছে। অর্থনৈতিক কর্মকাণ্ডসহ সবকিছুই চলছে স্বাভাবিক। এটা নিয়ে ভোটাররা মোটেই ভয় পাবে না। তারা ভোটের দিন ঠিকই ভোট দিতে আসবে।

Shamol Bangla Ads

সংখ্যালঘু ভোটারদের নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, তাদের জন্য তো আলাদা নিয়ম নেই ভোট নেওয়ার। তবে ভোটের আগে বা পরে তাদের যাতে কেউ ভয়-ভীতি দেখাতে না পারে, অন্যায় আচরণ করতে না পারে সেজন্য ঢাকায় সংশ্লিষ্ট বিভাগের লোকজন নিয়ে সভা করেছি।

প্রার্থীদের আচরণবিধি লঙ্ঘন নিয়ে তিনি বলেন, আমাদের আচরণবিধিতে নির্বাচনের প্রার্থীদের কি কি নিষেধ সেগুলো লেখা আছে। প্রার্থীরা নির্বাচনী মিছিল-মিটিং করতে পারবেন না। বাইরে পাবলিকলি মিটিং করতে পারবেন না। তবে তার বাসায় কর্মীদের নিয়ে সভা করতে পারবেন। পলিটিক্যাল অ্যাকটিভিটিস তো বন্ধ নাই।

এর আগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে শেরপুর জেলার রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর স্থানীয় কর্তৃপক্ষ ও নির্বাচন সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তিবর্গের সঙ্গে মতবিনিময় করেন নির্বাচন কমিশনার মো. আলমগীর। জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা আব্দুল্লাহ আল খায়রুমের সভাপতিত্বে সভায় পুলিশ সুপার মোনালিসা বেগম পিপিএম, বিজিবি ময়মনসিংহ অঞ্চলের উপ-অধিনায়ক মেজর মো. রাশেদ, পদোন্নতিপ্রাপ্ত উপ-সচিব অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদ, পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. খোরশেদ আলম, বিচার বিভাগীয় নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান (যুগ্ম জেলা জজ) মাহবুব আলী মুয়াদসহ নির্বাচন সংশ্লিষ্ট অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নালিতাবাড়ীতে আওয়ামী লীগ নেতা সরকার গোলাম ফারুক আর… পরবর্তী সংবাদ নির্বাচনী আমেজ শুরু হয়ে গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

সর্বশেষ - নির্বাচিত সংবাদ

Shamol Bangla Ads