ads

রবিবার , ৩ ডিসেম্বর ২০২৩ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পেছন থেকে নবজাতকের লাশ উদ্ধার

রেজাউল করিম বকুল - ফটো কার্ড
ডিসেম্বর ৩, ২০২৩ ৫:১১ অপরাহ্ণ

শেরপুরের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। ৩ ডিসেম্বর রবিবার সকালে হাসপাতালের মহিলা ওয়ার্ডের পাশে পরিত্যক্ত স্থান থেকে ওই লাশ উদ্ধার করা হয়। এ ঘটনাটি নিয়ে হাসপাতাল চত্বরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Shamol Bangla Ads

জানা যায়, রবিবার সকাল ১১ টার দিকে শ্রীবরদী হাসপাতালের মহিলা ওয়ার্ডের নিচ তলার পাশে পরিত্যক্ত স্থানে একটি নবজাতকের লাশ দেখতে পান হাসপাতালের আরএমও ডা. অমিও জ্যোতিসহ স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে। ওইসময় লাশের পাশে একটি ভ্যানিটি ব্যাগ ও একটি টর্চ লাইট ছিল।

শ্রীবরদী স্বাস্থ্য কমপ্লেক্সের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাহাত চৌধুরী বলেন, মহিলা ওয়ার্ডে কোনো ডেলিভারি করা হয় না। ডেলিভারী ওয়ার্ড আলাদা। তবে কে বা কারা রাতে এই নবজাতকের লাশ এখানে ফেলে গেছে।

Shamol Bangla Ads

এ ব্যাপারে শ্রীবরদী থানার এসআই মো. শফিকুর রহমান জানান, হাসপাতালের মহিলা ওয়ার্ডের নিচে পরিত্যক্ত অবস্থায় নবজাতকের লাশটি পাওয়া যায়। কুকুর বা শেয়ালে নবজাতকের মুখে একটি অংশ খেয়েছে। নবজাতক কন্যার লাশের পাশে একটি ভ্যানিটি ব্যাগ ও একটি গ্যাস লাইট ছিল। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হবে। ওই ঘটনায় থানায় একটি অপমৃত্যু্ মামলা রুজুর প্রক্রিয়া চলছে।

এদিকে হাসপাতালের মহিলা ওয়ার্ডের পাশে পরিত্যক্ত স্থানে নবজাতকের লাশ দেখতে ভিড় করে উৎসুক লোকজন।

Need Ads