ads

রবিবার , ৩ ডিসেম্বর ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ট্রলি-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ভূমি অফিসের নায়েব নিহত

খবর টি পড়েছেন : ১,০৮১
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শেরপুরে শ্যালোইঞ্জিনচালিত ট্রলি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ফারুক আহমেদ (৪৩) নামে এক ভূমি অফিসের নায়েব নিহত হয়েছেন। ২ ডিসেম্বর শনিবার বিকেলে শহরের নবীনগর এলাকায় ওই দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার পর রাতে মারা যান তিনি।

Shamol Bangla Ads

ফারুক শহরের নওহাটা মহল্লার আলী হোসেনের ছেলে। তিনি সদর উপজেলার গাজীরখামার ইউনিয়ন ভূমি অফিসের নায়েব ছিলেন।

জানা গেছে। শনিবার বিকেলে সদর উপজেলার ভাতশালা এলাকা থেকে মোটরসাইকেলযোগে শহরের নওহাটার বাসায় ফিরছিলেন ফারুক আহমেদ। পথিমধ্যে নবীনগর এলাকার শেরপুর-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কে একটি ইটবোঝাই শ্যালোইঞ্জিনচালিত ট্রলির সাথে মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন তিনি। পরে আহত ফারুককে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে শেরপুর জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। ময়মনসিংহ নেওয়ার পথেই তিনি মারা যান।

Shamol Bangla Ads

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ওই ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঝিনাইগাতীতে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত পরবর্তী সংবাদ শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পেছন থেকে নবজাতকের লাশ…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads