ads

শনিবার , ২ ডিসেম্বর ২০২৩ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

খোরশেদ আলম, ঝিনাইগাতী - ফটো কার্ড
ডিসেম্বর ২, ২০২৩ ১১:২১ অপরাহ্ণ

শেরপুরের ঝিনাইগাতীতে কুইজ প্রতিযোগিতা ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় অরাজনৈতিক, একটি স্বেচ্ছাসেবী, সামাজিক ও শিক্ষামূলক সংগঠন আলোর সন্ধানে ঝিনাইগাতী (আসঝি) এর উদ্যোগে এ কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

Shamol Bangla Ads

১ ডিসেম্বর শুক্রবার সকালে ঝিনাইগাতী দারুল ইসলাম দাখিল মাদরাসায় এ কুইজ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ঝিনাইগাতী উপজেলার ৪৩ টি শিক্ষা প্রতিষ্ঠান (নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক, দাখিল মাদরাসা ও বেসরকারি স্কুল) অংশগ্রহণ করে।

প্রাথমিক পর্যায়ে প্রতিটি প্রতিষ্ঠান হতে শিক্ষার্থীরা পরীক্ষার মাধ্যমে নির্বাচিত হওয়ার পর চূড়ান্ত পর্যায়ে ৪৩ টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান সমন্বয়ক হারুন অর রশিদ, আসঝি সাধারণ সম্পাদক আশিক আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাওলাদার, প্রচার সম্পাদক জাহিদুল ইসলাম সক্রিয় সদস্য আরিফুল ইসলাম, রুবেল হীরা, হিজবুল হাসান, আব্দুল আলীম, শান্তনা। আগামী ০৫ ডিসেম্বর কুইজ পরীক্ষার ফলাফল প্রদান করা এবং পরবর্তীতে নির্ধারিত তারিখের মাধ্যমে বিজয়ীদের মাঝে পুরুষ্কার প্রদান করা হবে।

Shamol Bangla Ads

সংগঠনের আহ্বায়ক শাহ পরান বলেন, পূর্বের সকল মানবিক কর্মকান্ডর মতোই ভবিষ্যতেও তা চলমান থাকবে। সংগঠনের প্রধান সমন্বয়ক হারুন অর রশিদ বলেন, আসঝি সংগঠনের মূল লক্ষ্যই হলো মানবতার কল্যাণে কাজ করা। তারই পরিপ্রেক্ষিতে ঝিনাইগাতী উপজেলায় বিগত ৩ বছরের অধিক সময় ধরে আসঝি সংগঠন সর্বদায় ঝিনাইগাতীবাসীর কল্যাণে কাজ করে যাচ্ছে। যেমন-স্বেচ্ছায় রক্তদান, ক্যান্সার, কিডনী আক্রান্তদের আর্থিক প্রনোদনা, বৃক্ষরোপন, শীতার্থদের মাঝে কম্বল বিতরণ, শিক্ষা উপকরণসহ একাধিক মানব কল্যাণে কাজ করে যাচ্ছে আসঝি।

পরিশেষে, কুইজ পরীক্ষার্থীদের মাঝে কলম বিতরণ এবং শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে হাল্কা নাস্তা বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads