ads

রবিবার , ৩ ডিসেম্বর ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ওটিটি ঘিরেই ব্যস্ত সারিকা

খবর টি পড়েছেন : ৪০৬
ওটিটি ঘিরেই ব্যস্ত সারিকা
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

গত বছর ‘ক্যাফে ডিজায়ার’ ওয়েব ফিল্ম দিয়ে ওটিটিতে অভিষেক হয়েছিল অভিনেত্রী সারিকা সাবরিনের। এরপর ওয়েব প্ল্যাটফর্মের কোনো কাজে দেখা যায়নি তাঁকে। সম্প্রতি আবার ব্যস্ত হয়েছেন ওয়েবে। ইতিমধ্যে শেষ করেছেন রায়হান রাফীর ‘মায়া’ ওয়েব ফিল্মের শুটিং। পরিবার ও সম্পর্কের এ গল্পে নামভূমিকায় অভিনয় করেছেন সারিকা। আগামী সপ্তাহ থেকে শুরু করবেন নতুন ওয়েব সিরিজের শুটিং। কথা চলছে আরও একটি সিরিজ নিয়ে। সব মিলিয়ে ওটিটি ঘিরেই সব ব্যস্ততা সারিকার।

Shamol Bangla Ads

সারিকা বলেন, ‘ওয়েব কনটেন্টে কাজ করতে সময় দিতে হয়। চরিত্রের জন্য নিজেকে প্রস্তুত করার বিষয় থাকে। ইউনিটের সঙ্গে মিটিং, স্ক্রিপ্ট রিডিং, কস্টিউম ট্রায়াল কিংবা রিহার্সাল—সবকিছুর জন্য আলাদা সময় দেওয়ার দরকার পড়ে। এ ছাড়া শুটিংও হয় আয়োজন করে। এখন যেহেতু কয়েকটি ওয়েব কনটেন্টের কাজ হাতে আছে, তাই সব ব্যস্ততা বা মনোযোগ যেটাই বলুন সেটা ওটিটি ঘিরে।’

ওটিটিতে ব্যস্ত হয়ে পড়ার পর অভিনয়শিল্পীরা সাধারণত টিভি নাটকে অভিনয় করতে চান না— এমন অভিযোগ প্রায়ই শোনা যায়। তবে ভালো গল্প পেলে নাটকে অভিনয়ও সমানতালে চালিয়ে যেতে চান সারিকা। তিনি বলেন, ‘ওটিটিতে কাজ করছি, তার মানে এই নয় যে নাটক ছেড়ে দিয়েছি। ভালো গল্প পেলে অবশ্যই নাটকে অভিনয় করব। টিভি নাটক এখন এমনিতেই আমি কম করি। আর ক্যারিয়ারের এই সময়ে এসে আমার মনে হয়, বেছে বেছে এক্সক্লুসিভ কাজগুলোর সঙ্গে যুক্ত হওয়া উচিত। পরিমাণের চেয়ে মানের দিকে মনোযোগী হওয়াটাই বুদ্ধিমানের কাজ।’

Shamol Bangla Ads

মায়া ওয়েব ফিল্ম নিয়ে সারিকা বলেন, ‘মায়া নির্মিত হচ্ছে একটি পরিবারের টানাপোড়েনের গল্প নিয়ে। এতে আমার চরিত্রের নাম মায়া। এমন একটি চরিত্র মায়া, যার সঙ্গে প্রতিটি মেয়ে নিজের মিল খুঁজে পাবে। ইতিমধ্যে শুটিং শেষ করেছি। দর্শকদের একটি ভালো কাজ উপহার দেওয়ার জন্য পরিচালক থেকে শুরু করে ইউনিটের সবাই অনেক কষ্ট করেছেন। এতে অভিনয় করে আমি সন্তুষ্ট।’

ভালোভাবে প্রস্তুতি নিয়েই মায়ার শুটিং করেছেন সারিকা। তিনি বলেন, ‘পর্দায় দর্শক যেন আমাকে দেখে সারিকা নয়, মায়া মনে করে—সেই চেষ্টা করেছি। শুটিং শুরুর আগে এক মাস রিহার্সাল করেছি। চরিত্রটি আয়ত্তে আনার জন্য সর্বোচ্চ পরিশ্রম করেছি। ভালো একটি সিনেমা নির্মাণ হচ্ছে, আশা করি সবার ভালো লাগবে।’ আগামী বছরের ফেব্রুয়ারিতে ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জে প্রকাশ পাবে ওয়েব ফিল্ম মায়া।

Need Ads
পূর্ববর্তী সংবাদ প্রথম দিনেই শাহরুখের রেকর্ড ভাঙল রণবীরের ‘অ্যানিমেল’ পরবর্তী সংবাদ ৬ দিনে ৫০০ কোটির ক্লাব ছোঁয়ার পথে ‘অ্যানিমেল’

সর্বশেষ - বিনোদন

Shamol Bangla Ads
Shamol Bangla Ads