ads

শনিবার , ২ ডিসেম্বর ২০২৩ | ৩ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে গাছের সাথে মোটরসাইকেলের ধাক্কায় ২ কলেজছাত্র নিহত, আহত ১

রেজাউল করিম বকুল - ফটো কার্ড
ডিসেম্বর ২, ২০২৩ ৭:৪৪ অপরাহ্ণ

শেরপুরের শ্রীবরদীতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি তালগাছের সাথে ধাক্কা লেগে দুই মোটরসাইকেল আরোহী কলেজছাত্র নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও একজন। ২ ডিসেম্বর শনিবার বিকেলে উপজেলার তাতীহাটি ইউনিয়নের উত্তর ষাইটকাঁকড়া গ্রামের কেরানীবাড়ি মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছেন শ্রীবরদী উপজেলার রানীশিমুল সিংগারভিটা গ্রামের আতাউর রহমানের ছেলে মো. লাভলু মিয়া (১৮) ও ঝিনাইগাতী উপজেলার কারাগাঁও বটতলার মো. নুরুজ্জামানের ছেলে মো. মেহেদী হাসান (১৮)।

Shamol Bangla Ads

আর আহত আবু হানিফ আবির (১২) শ্রীবরদী উপজেলার জানকিখিলা গ্রামের লাভলু মিয়ার ছেলে। নিহত দুজনই চলতি বছর এইচএসসি পরীক্ষায় পাশ করেছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে লাভলু, মেহেদী ও আবির একই মোটরসাইকেলযোগে শ্রীবরদী বাজারের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে উপজেলার উত্তর ষাইটকাঁকড়া গ্রামের কেরানীবাড়ি মোড়ে পৌঁছে মোড় ঘুরার সময় দ্রুতগামী মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি তালগাছে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই লাভলু ও মেহেদী নিহত হয়। একইসাথে আহত হয় আবু হানিফ আবির।

Shamol Bangla Ads

পরে স্থানীয় আহত আবিরকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। খবর পেয়ে শ্রীবরদী থানা পুলিশ দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও নিহতদের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এ ব্যাপারে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাইয়ুম খান সিদ্দিকী জানান, মোটরসাইকেল দুর্ঘটনার খবর পেয়ে নিহতদের লাশ ও মোটরসাইকেল উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। নিহতদের পরিবারের পক্ষ থেকে বিনা ময়নাতদন্তে লাশ হস্তান্তরের আবেদন করা হয়েছে। ওই ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রুজুর প্রক্রিয়া চলছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads