ads

শনিবার , ২ ডিসেম্বর ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে র‌্যাবের অভিযানে ৯৫ বোতল বিদেশি মদসহ যুবক আটক

খবর টি পড়েছেন : ৬৬৯
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শেরপুরের নালিতাবাড়ীতে ৯৫ বোতল ভারতীয় মদসহ শংকর কোচ (২৮) নামে এক ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর যুবককে আটক করেছে র‌্যাব-১৪ জামালপুরের সদস্যরা। ১ ডিসেম্বর শুক্রবার মধ্যরাতে উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের পশ্চিম সমশ্চুড়া গ্রামের মধুটিলা ইকোপার্ক এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক শংকর কোচ পার্শ্ববর্তী ঝিনাইগাতী উপজেলার রাংটিয়া গ্রামের শগেন্দ্র কোচের ছেলে। শনিবার সকালে আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

Shamol Bangla Ads

শনিবার বিকেলে র‌্যাব জানায়, শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৪, সিপিসি-১ জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর আবরার ফয়সাল সাদীর নেতৃত্বে নালিতাবাড়ী উপজেলার পশ্চিম সমশ্চুড়া এলাকার মধুটিলা পর্যটন কেন্দ্রগামী পাকা রাস্তার উত্তর পাশে অভিযান চালায় র‌্যাব সদস্যরা।

ওইসময় আমদানি নিষিদ্ধ ৯৫ বোতল ম্যাগডোয়েল নাম্বার ওয়ান ব্র্যান্ডের ভারতীয় মদসহ শংকর কোচকে আটক করা হয়। উদ্ধারকৃত মদের মূল্য প্রায় ১ লক্ষ টাকা হবে বলেও জানায় র‌্যাব।

Shamol Bangla Ads

এ ব্যাপারে র‌্যাব-১৪, জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর আবরার ফয়সাল সাদী জানান, আটক শংকর কোচ মাদক কারবারী চক্রের একজন সক্রিয় সদস্য। সে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোঁখকে ফাঁকি দিয়ে দীর্ঘদিন যাবত দেশের বিভিন্ন জায়গায় মাদকদ্রব্য ক্রয়বিক্রয় ও সরবরাহ করে আসছিল। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ৬৬তম জন্মদিনে ফুলেল শুভেচ্ছায় অভিষিক্ত হুইপ আতিক পরবর্তী সংবাদ শ্রীবরদীতে গাছের সাথে মোটরসাইকেলের ধাক্কায় ২ কলেজছাত্র নিহত,…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads