ads

রবিবার , ২৬ নভেম্বর ২০২৩ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে ওয়ানগালা উৎসব পালিত

খোরশেদ আলম, ঝিনাইগাতী - ফটো কার্ড
নভেম্বর ২৬, ২০২৩ ২:১৯ অপরাহ্ণ

শেরপুরের ঝিনাইগাতীতে গারোদের প্রধান উৎসব ওয়ানগালা খ্রিস্টীয় ধর্মমতে পালিত হয়েছে। এই উৎসব খ্রিষ্ট রাজার পর্ব বলে পরিচিত। উৎসবমুখর পরিবেশে ২৬ নভেম্বর রবিবার দিনব্যাপী উপজেলার মরিয়মনগর সাধু জর্জের ধর্মপল্লীতে নানা কর্মসূচি গ্রহণ করা হয়।

Shamol Bangla Ads

ওয়ানগালা মূলত এ ধর্মালম্বীলোকদের বিশেষ ধর্মীয় ও সামাজিক নবান্ন উৎসব। নতুন ফসল ঘরে তোলার আগে এই উৎসবে সূর্যদেবতা ও মিসি সালজং-এর উদ্দেশ্যে উৎসর্গ করা হয়। এটি ওয়ান্না নামেও পরিচিত। গারোদের সংস্কৃতির সংরক্ষণ ও প্রচারে বিশেষ ভূমিকা পালন করায় এটি তাদের জনপ্রিয় একটি উৎসব। তাই প্রতি বছর উৎসবটি পালন করা হয়।

এদিন সকালে ছোট বড় সবাই রঙবেরঙের পোশাক ও পাখির পালক মাথায় দিয়ে লম্বা ডিম্বাকৃতি ঢোলের তালে তালে তাল মিলিয়ে ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। দিনটি বিনোদনের জন্য হওয়ায় সবাই আনন্দ উপভোগ করে থাকেন। ঢোলের শব্দে মুখরিত হয়ে ওঠে সাধু জর্জের ধর্মপল্লী।

Shamol Bangla Ads

সকাল ৯ টায় থক্কা অনুষ্ঠানে অংশগ্রহণ করতে সকলে মিলে মরিয়ম নগর উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে উপস্থিত হন। ওইসময় খ্রিস্ট রাজার মহাপ্রাবণ ওয়ানগালা-২০২৩ উদযাপন উপলক্ষে অনুষ্ঠানের তাৎপর্য ব্যাখ্যা তুলে ধরেন মরিয়মনগর প্যারিস কাউন্সিলের কোষাধ্যক্ষ ক্লেমেন্ট ম্রং। থক্কা অনুষ্ঠানে মরিয়মনগর সাধু জর্জের ধর্মপল্লীর প্রধান খামাল ফাদার নিকোলাস সি.এস.সিকে খুতুব প্রদান, খামালকে মাংগত প্রদান, ক্রুশের চিহ্ন ও থক্কা অনুষ্ঠান প্রার্থনা, ক্রুশের মাল্যপ্রদান, ক্রুশে এবং দ্রব্য সামগ্রীতে ধূপারতি দেওয়া, প্রার্থনা অনুষ্ঠানের বাইবেল থেকে ধর্মীয় শাস্ত্র পাঠ, দ্রব্যসামগ্রীতে থক্কা প্রদান, চেকরেক এ প্রদীপ প্রজ্জ্বলন, নৃত্য পরিবেশন ও সকল খ্রিষ্টভক্তগণের কপালে থক্কা প্রদান করা হয়। পরে পুরুষ ও নারীরা দুইটি আলাদা সারি গঠন করে ধর্মীয় সংগীত পরিবেশনের মধ্যে দিয়ে গেয়ে সকলে জমায়েত হন গীর্জায়। ওইসময় খ্রিস্টীয় রাজাকে প্রণাম, গারোদের মাতৃভাষায় সাংস্কৃতিক গান ও নৃত্য পরিবেশিত হয়। মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে গারোদের ধর্মীয় ও সামাজিক উৎসব ওয়ানগালার সমাপ্তি ঘটে।

এসময় আরও উপস্থিত ছিলেন মরিয়মনগর সাধু জর্জের ধর্মপল্লীর পাল পুরোহিত ফাদার বিপুল ডেভিড দাস সিএসসি, মরিয়মনগর প্যারিস কাউন্সিলের ভাইস চেয়ারম্যান অনার্শন চাম্বুগং, প্যারিস কাউন্সিলের সেক্রেটারী মি: অসিম ম্রং,সকল গ্রাম কাউন্সিলের চেয়ারম্যানসহ কমিটির সদস্য বৃন্দ,খ্রীষ্টভক্ত,সেবক ও যাজকগণ।

Need Ads