ads

রবিবার , ২৬ নভেম্বর ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আ’লীগের মনোনয়ন ॥ শেরপুরের দুটি আসনে অপরিবর্তিত, একটিতে নতুন মুখ

খবর টি পড়েছেন : ৮৮২
পড়ার সময়: ৩ মিনিট
ফন্ট:

নৌকার মাঝি হলেন আতিক, মতিয়া, শহিদুল

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সারাদেশের মতো শেরপুরের ৩টি আসনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের মনোনয়নপ্রাপ্তদের নাম ঘোষণা করা হয়েছে। ২৬ নভেম্বর রবিবার বিকেলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের রাজধানী ঢাকার বঙ্গবন্ধু অ্যাভিনিউস্থ কেন্দ্রীয় কার্যালয়ে নৌকার টিকিটে মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেন। এতে শেরপুর-১ (সদর) ও শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনে দলীয় প্রার্থী অপরিবর্তিত থাকলেও অপর আসনে দেওয়া হয়েছে নতুন মুখ। এদিকে ৩টি আসনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণার পরপরই স্ব-স্ব এলাকায় দলীয় নেতা-কর্মীদের মাঝে আনন্দ-উচ্ছ্বাস বিরাজ করছে। কোথাও কোথাও নাম ঘোষণার পরপরই আনন্দ মিছিল করেছে মনোনয়নপ্রাপ্তদের সমর্থকরা।

Shamol Bangla Ads

জানা যায়, শেরপুরের ৩টি আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেতে সর্বমোট ৩৮ জন মনোনয়ন ফরম কিনেছিলেন। সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে শেরপুরের ৩টি আসনে নৌকার মনোনয়ন পেয়েছেন যথাক্রমে জাতীয় সংসদের হুইপ, বীর মুক্তিযোদ্ধা মো. আতিউর রহমান আতিক, সংসদ উপনেতা বেগম মতিয়া চৌধুরী ও উপজেলা চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম।

শেরপুর-১ (সদর) আসনে হুইপ মো. আতিউর রহমান আতিক এ নিয়ে টানা ৬ বার নৌকার মনোনয়ন পেলেন। মনোনয়ন পাওয়ার পর প্রতিবারই তিনি বিজয়ী হয়েছেন। এমপি হওয়ার আগে ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান। তার আগে ছিলেন শেরপুর সরকারি কলেজ ছাত্রসংসদের ভিপি। তিনি জেলা আওয়ামী লীগের টানা তৃতীয়বারের মতো সভাপতির দায়িত্ব পালন করছেন। এছাড়া ২০১৪ সাল থেকে এখন পর্যন্ত দু’দফায় তিনি জাতীয় সংসদের হুইপের দায়িত্বে রয়েছেন। মনোনয়ন ঘোষণার শেষ মুহূর্তে তাকে নিয়ে নানা ষড়যন্ত্র শুরু হলেও সকল ষড়যন্ত্রের জাল ছিন্ন করে উন্নয়ন আর জনপ্রিয়তার মাপকাঠিতে অবশেষে তিনিই পেয়েছেন মনোনয়ন। এতে সদর উপজেলার একটি পৌরসভা ও ১৪টি ইউনিয়নেই স্বস্তির বাতাস ছড়িয়ে পড়েছে।

Shamol Bangla Ads

শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনে টানা ৭ম বারের মতো নৌকার মনোনয়ন পেয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক কৃষিমন্ত্রী ও বর্তমান সংসদ উপনেতা বেগম মতিয়া চৌধুরী। এর মধ্যে তিনি ২০০১ সালের বিএনপি-জামায়াত জোট সরকার ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর নির্বাচন ব্যতীত প্রতিবারই বিজয়ী হয়েছেন। বার্ধক্য পেয়ে বসলেও স্বচ্ছতা ও উন্নয়নের সমীকরণে নিজের অবস্থান রেখেছেন অটুট। ফলে তিনি এবারও পেয়েছেন মনোনয়ন।

শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে চমক দেখিয়েছেন শ্রীবরদী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, বীর মুক্তিযোদ্ধার সন্তান এডিএম শহিদুল ইসলাম। তিনি গত উপজেলা নির্বাচনে দলীয় প্রার্থীর বিপক্ষে নির্বাচন করে চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। এর আগে ছিলেন খরিয়াকাজীরচর ইউনিয়নের দুদফায় নির্বাচিত চেয়ারম্যান। এবার বর্তমান সংসদ সদস্য প্রকৌশলী একেএম ফজলুল হক চাঁনসহ অনেক হেভিওয়েট প্রার্থীর ভিড়ে মনোনয়ন বাগিয়ে নিয়েছেন তিনি।

উল্লেখ্য, নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ৭ জানুয়ারি ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৩০ নভেম্বর। মনোনয়নপত্র বাছাই হবে ১ থেকে ৪ ডিসেম্বরের মধ্যে। মনোনয়নপত্র বাছাইয়ের বিরুদ্ধে আপিল ও নিষ্পত্তি হবে ৬ থেকে ১৫ ডিসেম্বরের মধ্যে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। আর প্রতীক বরাদ্দ হবে ১৮ ডিসেম্বর। প্রচারণা চলবে ৫ জানুয়ারি পর্যন্ত।

Need Ads
পূর্ববর্তী সংবাদ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন : আওয়ামী লীগের মনোনীত… পরবর্তী সংবাদ আওয়ামী লীগের যে ৭১ এমপি এবার মনোনয়ন পেলেন…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads