ads

শনিবার , ২৫ নভেম্বর ২০২৩ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় বিদ্যুৎস্পৃষ্টে দুলাভাই-শ্যালকের মৃত্যু

জাহাঙ্গীর হোসেন, নকলা - ফটো কার্ড
নভেম্বর ২৫, ২০২৩ ৭:১৭ অপরাহ্ণ

শেরপুরের নকলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুলাভাই ও শ্যালকের মৃত্যু হয়েছে। ২৫ নভেম্বর শনিবার বিকেলে উপজেলার গণপদ্দী ইউনিয়নের আদমপুর পশ্চিমপাড়া গ্রামে ওই ঘটনা ঘটে। মৃতরা হচ্ছেন আদমপুর পশ্চিমপাড়া গ্রামের মৃত মিরাজ আলীর ছেলে খোকা মিয়া (৪০) ও তার চাচাতো দুলাভাই মৃত হাবিল উদ্দিনের ছেলে তাফাজ্জল হোসেন (৫০)।

Shamol Bangla Ads

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেল ৩টার দিকে খোকা মিয়া তার নতুন নির্মিত বাড়ির দেয়ালে বৈদ্যুতিক মোটর দিয়ে পানি দিচ্ছিলেন। পানি দেওয়া শেষ করে মোটরটি খুলে আনার সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। ওইসময় চিৎকার শুনতে পেয়ে বাড়ির পাশ থেকে চাচাতো বোন জামাই তাফাজ্জল হোসেন খোকা মিয়াকে বাঁচাতে এগিয়ে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন।

পরে স্থানীয়রা গুরুতর অবস্থায় তাদের দুজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

Shamol Bangla Ads

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। মৃতদের পরিবারের পক্ষ থেকে লাশ বিনা ময়নাতদন্তে দাফনের আবেদন করা হয়েছে। ওই ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রুজুর প্রক্রিয়া চলছে।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads