ads

শনিবার , ১১ নভেম্বর ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে অগ্নিকাণ্ড-প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও আর্থিক সহায়তা বিতরণ

খবর টি পড়েছেন : ৪৪৬
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শেরপুরে অগ্নিকাণ্ড ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারের মাঝে ২০২৩-২৪ অর্থবছরে বরাদ্দকৃত ঢেউটিন ও আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। ১১ নভেম্বর শনিবার সকালে সদর উপজেলা প্রশাসনের আয়োজনে ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের সহযোগিতায় জেলা দুর্যোগ ব্যবস্থাপনা অফিস চত্বরে ওই ঢেউটিন বিতরণ করেন প্রধান অতিথি জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. আতিউর রহমান আতিক এমপি।

Shamol Bangla Ads

ওইসময় তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসহায় মানুষের দুর্দশায় ভাবেন। এজন্য তাদের নানাভাবে সহায়তা করে আসছেন। প্রধানমন্ত্রীর সেই সহায়তার আওতায় দুঃস্থ-অসহায়দের মাঝে ঢেউটিন ও আর্থিক সহায়তা বিতরণ করা হচ্ছে।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহনাজ ফেরদৌসের সভাপতিত্বে ওইসময় অন্যান্যের মধ্যে সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা খবিরুজ্জামান খান, জেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আওলাদুল ইসলাম আওলাদ, প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম আধার, সাবেক সভাপতি শরিফুর রহমান, সাধারণ সম্পাদক আদিল মাহমুদ উজ্জল প্রমুখ উপস্থিত ছিলেন।

Shamol Bangla Ads

এদিন সদর উপজেলার ১৪ টি ইউনিয়ন ও পৌরসভায় অগ্নিকাণ্ড ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১০০ টি পরিবারের মাঝে ২ বান্ডিল করে ঢেউটিন ও ৬ হাজার টাকা করে চেক বিতরণ করা হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে তেরাবাজার জামিয়া সিদ্দিকিয়া মাদ্রাসার একাডেমিক ভবনের উদ্বোধন… পরবর্তী সংবাদ শেরপুরে বিজয়া পুনর্মিলনী উপলক্ষে গীতি নাট্যালেখ্য ‘মহিষাসুর মর্দিনী’…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads