ads

শনিবার , ১১ নভেম্বর ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে বিজয়া পুনর্মিলনী উপলক্ষে গীতি নাট্যালেখ্য ‘মহিষাসুর মর্দিনী’ মঞ্চস্থ

খবর টি পড়েছেন : ৮৪৭
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শেরপুরে বাঙালি হিন্দু সম্প্রদায়ের সর্বজনীন শারদীয় দুর্গোৎসবের বিজয়া পুনর্মিলনী উপলক্ষে গীতি নাট্যালেখ্য ‘মহিষাসুর মর্দিনী’ মঞ্চস্থ হয়েছে। ১০ নভেম্বর শুক্রবার রাতে জেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এটি মঞ্চস্থ হয়।

Shamol Bangla Ads

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সাইদুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথিসহ আরও বক্তব্য দেন আয়োজক সংগঠনের সভাপতি এ্যাডভোকেট সুব্রত কুমার দে ভানু, সাধারণ সম্পাদক বিনয় কুমার সাহা, বিজয়া পুনর্মিলনী অনুষ্ঠানের আহবায়ক রতন কুমার সাহা, সদস্যসচিব সুতপা দত্ত, নন্দ সাহা প্রমুখ।

পরে অধ্যাপক শিবশঙ্কর কারুয়া রচিত ও মলয় মোহন বল নির্দেশিত ‘মহিষাসুর মর্দিনী’ গীতি নাট্যালেখ্যটি মঞ্চস্থ হয়। এতে দেবী দুর্গা ও মহিষাসুরের ভূমিকায় অভিনয় করেন যথাক্রমে তন্বী সরকার ও চন্দন কুমার সাহা।

Shamol Bangla Ads

এ ছাড়া বিভিন্ন ভূমিকায় আরও অভিনয় করেন প্রিয়তোষ সরকার, শুভ্র সাহা, শম্ভু কালোয়ার, প্রদীপ ঘোষ, নারায়ণ দাম, শুভ ঘোষ, সুশান্ত দে, সুদেব ঘোষ, দেবকী সরকার, স্বপ্ন কারুয়া, অভয় সাহা, আরাধ্য সাহা প্রমুখ।

গীতি নাট্যালেখ্যে স্থানীয় শিল্পীরা মনোজ্ঞ সঙ্গীত ও নৃত্য পরিবেশন করেন। প্রায় দুই ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত ‘মহিষাসুর মর্দিনী’ গীতি নাট্যালেখ্যটি পাঁচ শতাধিক দর্শক উপভোগ করেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে অগ্নিকাণ্ড-প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও আর্থিক… পরবর্তী সংবাদ শেরপুরে যুবলীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads