ads

শনিবার , ১১ নভেম্বর ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে তেরাবাজার জামিয়া সিদ্দিকিয়া মাদ্রাসার একাডেমিক ভবনের উদ্বোধন করলেন হুইপ আতিক

খবর টি পড়েছেন : ৭৫৫
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শেরপুরে তেরাবাজার জামিয়া সিদ্দিকিয়া মাদ্রাসার নবনির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন করা হয়েছে। ১১ নভেম্বর শনিবার সকালে তিনতলাবিশিষ্ট ওই ভবনের উদ্বোধন করেন প্রধান অতিথি জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. আতিউর রহমান আতিক এমপি।

Shamol Bangla Ads

উদ্বোধনকালে হুইপ আতিক বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের দূরদর্শী সিদ্ধান্তে অন্যান্য শিক্ষার পাশাপাশি মাদ্রাসা শিক্ষাও এগিয়ে যাচ্ছে। মাদ্রাসাতেও ডিজিটালাইজেশনের ছোঁয়া লেগেছে। এই তেরাবাজার মাদ্রাসার ছাত্র হাফেজ মাওলানা মিনহাজ উদ্দিন সরকারের কাছ থেকে লার্নিং এন্ড আর্নিং প্রকল্পের প্রশিক্ষণ নিয়ে দক্ষতা অর্জন করে ফ্রিল্যান্সার হয়েছে। সে প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কারও নিয়েছে, যা এই মাদ্রাসার জন্য গর্বের বিষয়।

তিনি আরও বলেন, শেরপুরের ঐতিহ্যবাহী এ মাদ্রাসার অবকাঠামো উন্নয়নে এর আগে এক কোটি টাকা অনুদান দিয়েছিলাম। ওই টাকায় মাদ্রাসার বহুতল একাডেমিক ভবন কাম মার্কেট নির্মাণ করা হয়েছে। এখন থেকে এই মার্কেটের প্রাপ্ত ভাড়া দিয়ে মাদ্রাসার শিক্ষকদের বেতন-ভাতা সহজেই পরিশোধ করা সম্ভব হবে। এজন্য কারও হাতের দিকে তাকিয়ে থাকতে হবে না। এদিন তিনি মাদ্রাসায় আরও ৫০ লাখ টাকা অনুদান প্রদানের ঘোষণা দেন।

Shamol Bangla Ads

তেরাবাজার জামিয়া সিদ্দিকিয়া মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব মো. ফখরুল মজিদ খোকনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহনাজ ফেরদৌস, মাদ্রাসা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক শামীম হোসেন, মোহতামিম আলহাজ্ব হযরত মাওলানা সিদ্দিক আহমেদ, জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি এ্যাডভোকেট মজদুল হক মিনু ও খন্দকার নজরুল ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক বশিরুল ইসলাম শেলু, সাবেক দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আওলাদুল ইসলাম আওলাদ, প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম আধার, সাবেক সভাপতি শরিফুর রহমান, সাধারণ সম্পাদক আদিল মাহমুদ উজ্জল, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মানিক দত্ত প্রমুখ।

পরে এক দোয়া ও মোনাজাত পরিচালনা করেন তেরাবাজার জামিয়া সিদ্দিকীয়া মাদ্রাসার মোহতামিম হযরত মাওলানা সিদ্দিক আহমেদ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে প্রথম আলোর ২৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত পরবর্তী সংবাদ শেরপুরে অগ্নিকাণ্ড-প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও আর্থিক…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads