ads

বুধবার , ১ নভেম্বর ২০২৩ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্রের উদ্বোধন

জাহাঙ্গীর হোসেন, নকলা - ফটো কার্ড
নভেম্বর ১, ২০২৩ ৩:২৭ অপরাহ্ণ

শেরপুরের নকলায় ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। ৩১ অক্টোবর মঙ্গলবার দুপুরে পাঠাকাটা ইউনিয়নের দুধেরচর গ্রামে ওই কেন্দ্রটির উদ্বোধন করা হয়। কেন্দ্রটির উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আম্বিয়া খাতুন।
উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সংসদ উপনেতা বেগম মতিয়া চৌধুরী এমপি।
জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালক মো. রায়হানুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ্ মো. বোরহান উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া উম্মুল বানিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, পৌর মেয়র হাফিজুর রহমান লিটন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ গোলাম মোস্তফা, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এইচ এম সরোয়ার্দী বাবু, স্বাস্থ্য কর্মকর্তা (এমসিএইচ-এফপি) ডা. হোসাইন মোহাম্মদ আল ইমরান, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম সোহেল, পাঠাকাটা ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মকবুল হোসেন, পাঠাকাটা ইউনিয়ন যুবলীগের সভাপতি আবু শামীম মমতাজ, ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক সরকার আবু রায়হান ও আব্দুল হালিম প্রমুখ। সঞ্চালকের দায়িত্বে ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা সহকারি মো. দিদারুল আল আমিন।
জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালক উপ-পরিচালক মো. রায়হানুল ইসলাম জানান, কেন্দ্রটির মাধ্যমে অত্র এলাকার মায়েদের প্রসবকালীন ও প্রসবোত্তর সময়ে সেবা প্রদান করা হবে। থাকবে সিজারিয়ান ব্যবস্থা। সেবা পাবে শিশুরাও।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads